প্রেস বিজ্ঞপ্তি
মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০০২৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর শাহাপুর বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাটে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আশেপাশে কোন মাদক ব্যবসায়ী বা কোন লোকজন দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল তথ্যের ভিত্তিতে বালুরঘাট এলাকা তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল বালুর ডিপিতে কিছু নতুন ঘাস লাগানো দেখতে পায়। বিষয়টি সন্দহ জনক মনে হলে উক্ত বালুর ডিপির বালু সড়ালে একটি পলিথিন মোড়ানো অবস্থায় ভারতীয় ইয়াবা দেখতে পায়। ঘটনাস্থলেই মাদকদ্রব্য গননা করে *ভারতীয় ইয়াবা-৪৫০ পিস (মালিকবিহীন)* অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
