রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজাসহ মোঃ রহিজ উদ্দিন(৫২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত সোমবার বিকাল ৪টায় কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার এতথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।
গ্রেফতারকৃত রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মৃত সাধু মন্ডলের ছেলে মোঃ রহিজ উদ্দিন।
অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম ও তার দল।
পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
