ভ্রাম্যমান প্রতিনিধি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে ৯৯ টি ভোট পেয়ে জয়ী হয় বাংলাদেশ। আমাদের দেশের পররাষ্ঠ্রমন্ত্রী খলিলুর রহমান এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ছিলেন। আগামী ১ বৎসর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন। জাতিসংঘের সদস্য দেশগুলির মধ্যে ৯৯ টি দেশ বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান কে ভোট প্রদান করেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস। তার পক্ষে ভোট পড়ে ৯১ টি। এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে ২ য় বারের মত বসছেন বাংলাদেশের প্রতিনিধিরা।
