ভাংগা ফরিদপুর প্রতিনিধ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের রাজপথের লড়াকু সৈনিক বিএনপি’র দুর্দিনের কান্ডারী জনাব আতাউর রহমান ছব্বার মেম্বার দীর্ঘ দুই মাস যাবত ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তিনি প্রায় দশ বছর যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছেন, সম্প্রতি গত দুই মাসের বেশি সময় ধরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে কোলন টিউমার, লিভারজনিত কিডনি সমস্যা, ব্লাড কমে যাওয়া, সহ হার্ট সমস্যা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আতাউর রহমান ছব্বার মেম্বার শহীদ জিয়ার আদর্শের রাজনীতিতে বিশ্বাসী, তিনি প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। পারিবারিক সূত্রে জানায় – তার এই অসুস্থতার বিষয় স্থানীয় অনেক নেতাকর্মী অবগত থাকলেও দলীয় কোন নেতাকর্মী তার কোন খোজ খবর নেননি বলে জানান, ছব্বার মেম্বার বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে ‘জীবনে অনেকবার স্বৈরাচারী হামলা- মামলা সহ হেনস্তার শিকার হয়েছেন। অসুস্থ নেতার দুর্দিনে দলীয় নেতা কর্মীদের খোঁজখবর না নেওয়ায় তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন ।
