বিশেষ প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় খেলাটি হাট খুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের খেলার যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন, বাগমারা উপজেলা ও রাজশাহী জেলা দল। পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আউচপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মাস্টার রফিকুল ইসলাম সাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম (শাফি), এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার যুগ্ন আহবায়ক সিদ্দিক, ডক্তার দুলাল, তারেক জিয়ার প্রজন্ম দলে শহীদ, জেকের, মানিক, রাসেল, সম্পাদক আবুল হোসেন, মামা আব্দুল জলিল, সম্রাট বাবর আলী, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ, ওয়ার্ড সভাপতি বিএনপি’র আবুল কালাম আজাদ, খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল জলিল, রায়হান, সাব্বির এবং ধারা বিবরনীতে ছিলেন, সিরাজুল মাস্টার ও গোলাম মোস্তফা ও আমজাদ হোসেন। খেলাটিতে ৩-১ গোলে জয়লাভ করেন, রাজশাহী জেলা দল।
