বিশেষ প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার করখ- ও বাকশৈল মৌজায় অবস্থিত খাস ও ভিপি পুকুর অবৈধ দখল থেকে মুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
গত ১৬ জুন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন করেন মো. মোহর আলী। তিনি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখ- গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
আবেদনে মোহর আলী উল্লেখ করেন, জুলাই-২০২৪-পরবর্তী সময়ে করখ- মৌজায় অবস্থিত সরকারি সম্পত্তির পুকুরগুলো বিভিন্ন ব্যক্তি দখল করে ভোগ করছেন বলে তিনি দাবি করেন। গ্রামের উন্নয়নের কথা বলে একটি শ্রেণির লোক দলবদ্ধ হয়ে এসব সরকারি সম্পদ দখলে রাখার অভিযোগও করেন তিনি।
আবেদনে তিনি সরকারি সম্পদ সংরক্ষণ ও দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
আবেদনের তপসিলে রাজশাহীর বাগমারা উপজেলার বাকশৈল মৌজার জেএল নং-১৪, আরএস খতিয়ান নং-১, হাল দাগ নং-১১১৩, ৮৫ শতক আয়তনের একটি পুকুরের উল্লেখ রয়েছে। এছাড়া করখ- মৌজার জেএল নং-৩৩, আরএস খতিয়ান নং-১৯৩, হাল দাগ নং-২৮৭ ও ৪৭৮-এ যথাক্রমে ১ দশমিক ৩৪ ও ৮৩ শতক আয়তনের পুকুরের তথ্য উল্লেখ করা হয়েছে।
