স্টাফ রিপোর্টার
রাজশাহী নওহাটা পৌরসভার মাঝিগ্রাম এলাকাবাসীর আয়োজনে ৫ দিন ব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শরিফুর রহমান শরীফ সাবেক সদস্য নওহাটা পৌরসভা বিএনপি, সাবেক সভাপতি ছাত্রদল নওহাটা পৌরসভা, সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল রাজশাহী জেলা, সাবেক সহ-সভাপতি, যুবদল রাজশাহী জেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন তিনি ।
এ সময় তিনি বলেন আজকের “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয় এটি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার একটি সুন্দর উদ্যোগ। ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, মাঠে খেলোয়াড়দের প্রতিযোগিতা থাকবে, জয়-পরাজয় থাকবে-কিন্তু সবকিছুর ঊর্ধ্বে থাকবে খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান।
এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি এবং অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন, মোঃ আল আমিন সদস্য সচিব রাজশাহী জেলা ছাত্রদল, মোঃ মোতালেব সাবেক সভাপতি ৬ নম্বর ওয়ার্ড যুবদল, মোঃ আওয়াল উদ্দিন সাবেক সহ সাধারণ সম্পাদক রাজশাহী জেলা যুবদল, মোঃ আতাউর রহমান আতা সভাপতি ৬ নাম্বার ওয়ার্ড কৃষক দল,মোঃ সজল সদস্য সচিব নওহাটা পৌরসভা ছাত্রদল,মোঃ আকাশ সাধারণ সম্পাদক ছাত্রদল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, মো: মিফতা সদস্য সচিব নওহাটা ডিগ্রী কলেজ ছাত্রদল, মোঃ হাসান সভাপতি ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবনেতা সাদিকুল, আসাদুল ছাত্রনেতা মুন্না, তুহিন, সিয়াম, মেহেদী প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ তগমান আলী তোহা সহ-সাধারণ সম্পাদক ৬ নম্বর ওয়ার্ড বিএনপি।
নওহাটায় আরাফাত
