স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজাম-পে আর্থিক অনুদান প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজাম-পে ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূজাম-পগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “আমাদের সবার লক্ষ্য শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি।
রাসিক প্রশাসক আরো বলেন, আমরা রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে নগরবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
সভায় পূজাম-পের নেতৃবৃন্দ ওয়াইফাই এর দাবি জানালে তাৎক্ষনিক রাসিক প্রশাসক প্রতিটি পূজাম-পে ওয়াইফাই সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
সভামঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান কল্যান ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, আরডিএ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, এসআরবি-৫ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফ প্রমুখ। সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও আনসার মোতায়েন এবং প্রতিটি পূজামন্ডপে নিজেদের মধ্যে থেকে সেচ্ছাসেবক টিম রাখা, ৮৫টি পূজামন্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গ্রহণ, মন্ডপসমূহে ও বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থাকরণ, পূজামন্ডপের পাশর্^বর্তী রাস্তাঘাট মেরামত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং বিসর্জন ঘাটে বিসর্জনের সুবিধার্থে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রতিটি পুজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিকান্ড সংক্রান্ত দুর্ঘটনা এড়ানো, মন্ডপ কমিটির নিজ দায়িত্বে প্রয়োজনীয় অগ্নিনির্বাপন ব্যবস্থা গ্রহণ, বিসর্জন ঘাটে বিসর্জন চলাকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ডুবুরি দল মোতায়েন রাখা, ট্রাফিক ব্যবস্থা জোরদারসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী মহানগরীর যে ৮৫টি পূজাম-পে অনুদান প্রদান করা হলো, সেগুলো হচ্ছে- ভেড়ীপাড়া পুলিশ লাইনের সামনে কেশবপুর শিবমন্দির, বুলনপুর শিবমন্দির কমিটি, রাজশাহী কোর্ট হড়গ্রাম মন্দির, বুলনপুর হরিজন পল্লীর শ্রী শ্রী শিবমন্দির, লক্ষীপুর বাগানপাড়ার শ্রী শ্রী দুর্গামাতার মন্দির, আইডি বাগানপাড়ার শিব নারায়ন সংঘ, শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দির, লক্ষীপুরের শ্রী রবিদাস ভক্ত মন্দির, বেতিয়াপাড়া পার্কের গেট সংলগ্ন শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রীরামপুর শিবমন্দির, চন্ডীপুরের কালীমাতার মন্দির, ফায়ার ব্রিগেড মোড়স্থ, নতুন সংঘ পূজা উদযাপন কমিটি, কাদিরগঞ্জের কালীমাতার মন্দির, রাজারহাতার কালীমাতার মন্দির পূজা কমিটি, শিবমন্দির পূজা কমিটি, হেতমখাঁ হরিজন শিবমন্দির কমিটি, শেখপাড়া শ্রী শ্রী দুর্গামাতার মিলন মন্দির, গণকপাড়াস্থ রাজশাহী ধর্মসভা, জিরোপয়েন্টের শ্রী শ্রী গোপিনাথ দেব বিগ্রহ লক্ষী নারায়ন মন্দির হনুমান জিউর আখড়া, ঘোষপাড়ার পদ্মা সার্বজনিন পূজা কমিটি, কুমারপাড়ার কাবিরাজবাড়ী আনন্দময়ী পূজা মন্দির, কুমারপাড়ার সনাতন ধর্ম সংঘ, ফুদকিপাড়ার কালীমাতা মন্দির, গনকপাড়ার বৈষ্ণব সভা, মালোপাড়ার শ্রী শ্রী লক্ষী নারায়ন দেব বিগ্রহ মন্দির, রানীবাজার টাইগার সংঘ, রাণীবাজার (তারিনি মিত্রের মাঠ) টাইগার পূজা কমিটি, রাণীবাজার এ্যারোহেড ক্লাব, বোয়ালিয়া পাড়ার লাঠিয়াল মন্ডপ, রামকৃষ্ণ আশ্রম, নবরুপ পূজা কমিটি, সাহেব বাজার কালিমাতার মন্দির, ফুদকিপাড়া মুন্নুজান স্কুলের সামনে কল্পতরু, ফুদকীপাড়ার গীতাঞ্জলী, কুমারপাড়ার মাতৃছায়া, ফুদকিপাড়ার আম্বিকা সংঘ, কুমারপাড়ার ঘোষপাড়া অগ্নিবিনা সংঘ, ষষ্ঠীতলার আদি কালিস্থান দুর্গা মন্দির, ষষ্টিতলার শিব মন্দির, রেলগেট হরিজন পল্লীর সৎ সংঘ পূজা উদযাপন কমিটি, মালদাকলোনীর করুণাময়ী সংঘ, সপুরার শ্রী শ্রী লোকনাথ বাবা মন্দির, ওমরপুর পূজা কমিটি, নওদাপাড়ার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির, মথুরডাঙ্গা পবাপাড়ার চর্তুবেদী সার্বজনীন মন্দির, সুজানগরের বুদ্ধেশ^র মন্দির, রেশমপট্টির দিগন্ত সার্বজনিন মন্দির কমিটি, বেলদারপাড়ার স্বপ্ন কুঠির, সুলতানাবাদের দেবালয় পূজা কমিটি, বোয়ালিয়াপাড়ার কারুশ্রী, অলকার মোড়ের রীঁ বরদা মাতা মন্দির, ঘোড়ামারার জোড়া শিব মন্দির, আলুপট্টির সর্বজয়ী, আলুপট্টির কসমস পূজা কমিটি, ঘোড়ামারার লক্ষ¥ী নারায়ন মন্দির-পাঁচু মন্ডল আখড়া মন্দির, বোয়ালিয়া থানার মোড়স্থ উৎস্বর্গ সংঘ, শাহ মখদুম কলেজের সামনে বড়পুকুর সংলগ্ন আরাধনা পূজা উদযাপন কমিটি, ঘোড়ামারা স্বর্নকারপট্টীর চন্দ্রমনি সংঘ, সাগরপাড়ার শিবালয় পূজা কমিটি, সাগরপাড়ার দেব মাতা সংঘ, সাগরপাড়ার মা জননী সংঘ, সাগরপাড়ার আরণ্যক পূজা কমিটি, ঘোড়ামারার প্রতিশ্রুতি সারদীয় দুর্গাপূজা কমিটি, কুমারাপাড়ার মহামায়া সংঘ, সাগরপাড়ার মেঘদূত সংঘ, সাগরপাাড়ার বরেন্দ্র গোষ্ঠী, কুমারপাড়ার প্যারাডাইস টাওয়ারস্থ রাধা কান্ত মন্দির, সাগরপাড়ার আচার্য্যধাম পূজা উদযাপন কমিটি, কুমারপাড়ার সংঘ চলো ঠাকুর দেখি, সেখের চকের নিহারিকা পূজা কমিটি, সেখেরচকের গঙ্গা মন্দির পূজা কমিটি, সেখেরচকের পারিজাত সংঘ পূজা কমিটি, শাহ মখদুম কলেজ সংলগ্ন ত্রিনয়নী সংঘ উদযাপন কমিটি, সেখেরচকের পূজা উদযাপন কমিটি, বোসপাড়ার শারদ সংঘ, বোসপাড়ার শঙ্খচূড়া সার্বজনিন পূজা উদযাপন পরিষদ, তালাইমারী কালিমাতার মন্দির, রামচন্দ্রপুর কালীমাতার মন্দির, পদ্মা আবাসিক পূজা উদযাপন পরিষদ, মেহেরচন্ডীর শ্রী শ্রী গোপাল দেব ঠাকুর মন্দির, কাজলার সনাতন ধর্ম সংঘ, ডাঁশমারী শিবমন্দির, খোজাপুর সার্বজনিন শিব ও কালিমাতা মন্দির, মির্জাপুরে হিন্দু মৈত্রী সংঘ, রাজশাহী বিশ^বিদ্যালয়ের হরিজন কোয়াটারের শিবমন্দির নতুন জাগরন পূজা কমিটি।
শারদীয় দুর্গাপূজা
