Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

কিছু পরিবহন ব্যবসায়ীর কাছে জনগণ জিম্মি: জিএম কাদের

নিউজডেস্ক November 27, 2021

আলো ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমানে পরিবহন খাতের কিছু ব্যবসায়ীর কাছে দেশের জনগণ জিম্মি হয়ে আছে।

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফভাড়ার দাবিটি যৌক্তিক। অতীতেও গণপরিবহনে হাফ ভাড়া ছিল। তাই এটি পুনরায় চালু করা উচিত। গতকাল শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে ‘মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জিএম কাদের বলেন, ‘পণ্য উৎপাদনকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের দায়িত্ব বেশি। তবে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী সংগঠনগুলোকেও নজরদারির ভূমিকা পালন করতে হবে।

অবৈধ সিন্ডিকেট দ্বারা পণ্য মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টির মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করা অপরাধ। এ ধরনের অপরাধের জন্য দেশের প্রচলিত আইনে শাস্তির বিধান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভর্তুকি প্রদান একটি সাময়িক ব্যবস্থা। কোনোভাবেই এটি দীর্ঘায়িত হতে পারে না। বিদ্যুৎখাতে দীর্ঘমেয়াদী ভর্তুকি দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই এবং এই খাতে ইনডেমনিটি সমর্থন করা যায় না। দরিদ্র মানুষকে স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহ করা টিসিবির লক্ষ্য।

তবে এই প্রতিষ্ঠানটি আমলাতান্ত্রিক দুর্নীতি ও অনিয়মের কারণে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না। কৃষক যেন উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সেজন্য বাজার ব্যবস্থাপনায় সরকারের সহযোগিতা ও সড়কপথে চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’ জিএম কাদের বলেন,

‘দেশে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। ক্রমশ মানুষ ভোটবিমুখ হচ্ছে। যা রাজনীতি ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ভোটবাক্স দখল করে নেওয়া হচ্ছে। জনগণ এর থেকে মুক্তি চায়। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনকল্যাণমুখী, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা করতে পারলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রিত হবে।’

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘বাংলাদেশে এক শ্রেণির মানুষের ক্রয়ক্ষমতা বাড়লেও দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা অনেক কমেছে। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কতটা লাগামহীন টিসিবির খোলাবাজারে ট্রাকের পিছনে মানুষের দীর্ঘলাইন দেখলে তা বোঝা যায়।

করোনার কারণে যে আড়াই-তিন কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, হরতাল নেই। সরকার বলছে খাদ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে। তাহলে কেন দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি?’

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১০ দফা সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যন হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে পরাজিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়।

ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক সবুজ ইউনুস, সাংবাদিক উম্মান নাহার আজমী ও আবুল বশির খান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

Continue Reading

Previous: যুক্তরাষ্ট্র নানা ইস্যুতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়: পররাষ্ট্রমন্ত্রী
Next: নটরডেম ছাত্র নাঈমকে চাপা দেওয়া চালক গ্রেপ্তার: র‍্যাব

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.