আলো ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অসুস্থতার অজুহাত দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি।
গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এ কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া।
যেভাবে এখন করছে তারেক রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা খালেদা জিয়ার জন্য প্রদর্শন করেছেন তারা সেটি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। প্
রধানমন্ত্রী প্রশাসনিক আদেশে আইনি ক্ষমতায় খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকার যে ব্যবস্থা করেছেন এটি এখন পুনর্বিবেচনা করা হবে কিনা সেটিই এখন ভাবতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার যান মন্ত্রী। রাতে সেখানে বাংলাদেশ টেন আউটস্টেন্ডিং ইয়ং পারসন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
