আলো ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা চেয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী,
ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন,
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান,
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতারা এ কর্মসূচি পালন করেছেন।
