Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নিরাপদ সড়ক ও হাফ ভাড়া

নিউজডেস্ক December 1, 2021

সম্পাদকীয়ঃ গণ-পরিবহনে ছাত্রদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের মাঝে একের পর এক শিক্ষার্থী নিহত হবার খবর আসছে।

রাজধানী ঢাকার কামরাঙ্গীচরের বাসা থেকে আরামবাগের নটরডেম কলেজ যাবার পথে ২৪ নভেম্বর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন নাঈম হাসান।

অন্যদিকে রাজধানীর রামপুরায় গত ২৯ নভেম্বর রাতে এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় থাকা মাইনুদ্দিন ইসলাম (দুর্জয়) রামপুরার টিভি রোডের পলাশ বাগ এলাকায় রাস্তা পারাপারের সময় অনাবিল পরিবহনের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করে।

বাসটি অন্য একটি অনাবিল পরিবহনের সাথে প্রতিযোগিতা করে দ্রুত চালাবার কারণে ছাত্রটি পিষ্ট হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এর আগে ঐ দিন দুপুরেই রামপুরা ব্রিজের কাছে ঢাকা ইমপেরিয়াল কলেজের এক শিক্ষার্থীকে রাইদা পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অর্ধেক ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসচালকের সহকারী এ ঘটনা ঘটিয়েছে বলে ছাত্রদের দাবি।

জ্বালানী তেলের দাম বাড়ার অজুহাতে বাস মালিকরা সরকারের সাথে আলোচনা করে যাত্রী ভাড়া বৃদ্ধির পর থেকেই ছাত্ররা তাদের হাফ ভাড়ার দাবিতে রাজপথে আন্দোলন করছে।

আন্দোলনের মাঝে একপর্যায়ে সরকার বিআরটিসি বাসে ছাত্রদের হাফ ভাড়ার দাবি মেনে নেন। কিন্তু বিআরটিসি বাসের সংখ্যা কম হওয়ায় এ সিদ্ধান্ত রাজপথ থেকে ছাত্রদের ফেরাতে পারে নি।

কারণ ঢাকাসহ সারা দেশে বিআরটিসি বাস চলাচল করে প্রায় ১ হাজার ২০০ টি। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর হিসাব অনুযায়ী সারা দেশে বেসরকারি বাস-মিনিবাস আছে মোট ৭৬ হাজার ৫৮৬ টি। অর্থাৎ দেশে চলাচলকারী মোট বাসের মধ্যে বিআরটিসির বাস মাত্র দেড় শতাংশ।

ফলে বিআরটিসির বাসের ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত খুব বেশি প্রভাব ফেলছে না। এজন্য বেসরকারি বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবি নিয়ে আন্দোলনে থাকে শিক্ষার্থীরা।

বাস মালিকরা তাদের ক্ষতির কথা বলে সরকারের কাছে তারা প্রণোদনা দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে তারা শেষ পর্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে।

গত ২৯ ডিসেম্বর আটটি বাসপন্থী সংঘটনের শাহবাগে ডাকা অবরোধ কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। তাদের এ কর্মসূচি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করা, জ্বালানী তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে।

ইতঃপূর্বে ছাত্রদের আন্দোলনে সরকারি দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রীয় ভাবে ছাত্র লীগ বাস ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে।

সর্বশেষে আজ দুপুরে বাস মালিক সমিতি ঢাকা মহানগরে বাস ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবে। তবে ছুটির দিন তারা এ সুবিধা ভোগ করতে পারবে না।

১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। কিন্তু সড়কে যে প্রাণ হানী ঘটছে সে ব্যাপারে সরকারের কঠোর অবস্থান এখনো প্রশ্নের সম্মুখীন।

Continue Reading

Previous: ঢাকা টেস্টের দল ঘোষণা, ফিরেছেন সাকিব
Next: বন্ধ হচ্ছেই না সিস্টেম লসের নামে অবাধে বিপিসির জ্বালানি তেল চুরি

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

541606
Users Today : 1162
This Month : 120977
This Year : 513042
Total Users : 541606
Views Today : 4798
Total views : 1921411

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.