রাজশাহীর আলোঃ- সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দায় চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা দরে ৮২৪ মেট্রিক টন ধান এবং ৪০ টাকা দরে ৩৩৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে।
