Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বন্ধ করতে হবে মনোনয়ন বাণিজ্য

নিউজডেস্ক December 8, 2021

সম্পাদকীয়ঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন অব্যাহত রেখেছে। বিগত চার ধাপের মতো পঞ্চম ধাপের নির্বাচনেও হত্যা, ধর্ষণ, অর্থ ও চাল আত্মসাৎসহ চাঁদাবাজি মামলার অনেক আসামীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।

শুধু তাই না বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ আছে তাদেরও মনোনীত করা হয়েছে নির্বাচনের জন্য। বাদ যাননি একসময় বিএনপি করতেন এমন ব্যক্তিও।

ঢাকার সাভারে আমিন বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনকে মনোনয়ন দিয়েছিল আওয়ামীলীগ। যদিও তিনি ২০১১ সালে আমিন বাজারের বড়দেশী গ্রামে ডাকাত আখ্যা দিয়ে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী। অবশ্য এ মনোনয়ন ঘণ্টা খানেকের মধ্যেই পরিবর্তন করা হয়েছে।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৮ জেলার বিতর্কিত ১৫ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। শুধু মাত্র ঢাকার সাভারেই আছেন ৫ জন।

এর আগে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে ধর্ষণ, হত্যা, অর্থ ও চাল আত্মসাতের অভিযোগ রয়েছে এমন ১৯ জনকে ক্ষমতাসীন দল মনোনয়ন দিয়েছিল। এনিয়ে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৪ জন বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এজন্য দলীয় কোনো মন্তব্য পাওয়া না গেলেও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সব কিছু যাচাই বাছাই করেই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে যদি কোথাও কোনো বিতর্কিত ব্যক্তির ব্যাপারে অভিযোগ ওঠে, তবে সে মনোনয়ন পরিবর্তন করা হবে।

নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন বাণিজ্যের কথা বেশি কিছু দিন থেকে বাংলাদেশের রাজনীতিতে শোনা যাচ্ছে। শুধু স্থানীয় সরকার নির্বাচন নয় জাতীয় নির্বাচনেও মনোনয়ন বাণিজ্যের কথা আলোচিত হয়। টাকার জোরে কোনো দলীয় রাজনীতি না করেও মনোনয়ন পাবার ঘটনা ঘটেছে।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন প্রবাসী ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। দলীয় শৃঙ্খলার নিয়ম-কানুন মানার এক উজ্জ্বল সময় নির্বাচন কালীন দলীয় মনোনয়ন মেনে প্রার্থীর পক্ষে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া।

কিন্তু এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অধিকাংশ স্থানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে অনেকে বিজয়ী হয়েছেন। শুধু তাই নয়, দলীয় মনোনীত প্রার্থী ভোট যুদ্ধে দ্বিতীয় বা তৃতীয় স্থানেও থাকতে পারেন নি।

যদিও দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গেলে দল থেকে বাহিস্কার এবং দলের কোনো পদ-পদবি থাকবে না বলে হুশিয়ার করা হয়েছিল। অবশ্য কিছুকিছু স্থানে বিদ্রোহী প্রার্থীদের কাউকে কাউকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।

রাজনীতিতে মনোনয়ন বাণিজ্যের কালো থাবা থেকে বেরিয়ে আসতে হবে। আর ক্ষমতাসীন দলের এ ক্ষেত্রে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। জন বান্ধব, সমাজসেবী, প্রতিভাবান দক্ষ সংগঠকদের রাজনীতির মাঠে সুযোগ করে দিতে হবে। বাদ দিতে হবে বিতর্কিতদের। বিতর্কিতরা দলের বোঝা। তারা দলের সুনাম ক্ষুণ্ণ করে। আশাকরি সংশ্লিষ্টরা এদিকে নজর দেবেন।

Continue Reading

Previous: বিজয়ের মাস ডিসেম্বর (০৮)
Next: স্থলবন্দরে সতর্কতামূলক পদক্ষেপ বাড়াতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.