Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

স্থলবন্দরে সতর্কতামূলক পদক্ষেপ বাড়াতে হবে

নিউজডেস্ক December 8, 2021

সম্পাদকীয়ঃ যাই যাই করেও করোনা ভাইরাস সহজে যেতে চাচ্ছে না। গোটা বিশ্ব থেকে সংক্রমণের মাত্রা একটু কমে আসতে না আসতেই এলো আরেক নতুন বিপদ। করোনাভাইরাসের নতুন এক ধরন ‘ওমিক্রন’। সারা বিশ্বই ভাইরাসের নতুন এই ধরনটি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একে উদ্বেগের কারণ বা ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে উল্লেখ করেছে। এরইমধ্যে ওমিক্রন ৪০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত পাঁচজন রোগী শনাক্ত হয়েছে।

দেশে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কাউকে শনাক্ত করা না গেলেও চিকিৎসাবিজ্ঞানীরা মনে করছেন, বাংলাদেশও ওমিক্রন ছড়ানোর উচ্চ ঝুঁকিতে রয়েছে। কিন্তু এখনো দেশে যথেষ্ট সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্থলবন্দরগুলোর সতর্কতামূলক পদক্ষেপ খুবই দুর্বল। জানা যায়, বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রতিদিন বহু যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে।

তাদের ক্ষেত্রে কোয়ারেন্টিনসহ অন্য যেসব সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বন্দরগুলোতে তা খুব কমই দেখা যাচ্ছে। পাশাপাশি ভারত থেকে প্রতিদিন শত শত ট্রাক আসছে।

এসব ট্রাকের চালকরা মাস্ক না পরেই বন্দরে থাকা হোটেল, চায়ের স্টল বা দোকানপাটে যাওয়া-আসা করছেন। স্থানীয়দের সঙ্গে মেলামেশা করছেন। এতে দেশে ভাইরাসের নতুন ধরনটি ছড়িয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা থেকে যাচ্ছে।

করোনাভাইরাস প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে এবং অপেক্ষাকৃত ভয়ংকররূপে আত্মপ্রকাশ করছে। এরইমধ্যে ভাইরাসের বিরুদ্ধে বেশ কিছু টিকা আবিষ্কৃত হয়েছে। বহু মানুষ টিকার আওতায় এসেছে।

কিন্তু সেই সব টিকা ওমিক্রনের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

স্বস্তির বিষয় যে, বাংলাদেশে বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ খুবই কম।আর অস্বস্তির বিষয় হলো সেই সুবাদে প্রায় সব নিয়ম-কানুন উঠে গেছে। গণপরিবহন, হাট-বাজার, বিপণিবিতান, অফিস-আদালত, কলকারখানা কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। ওমিক্রনের কথা বাদ দিলেও এই প্রবণতা অত্যন্ত ভয়ংকর হতে পারে।

বিশ্বজুড়ে প্রতিটি ঢেউয়ের পরই করোনা সংক্রমণ শূন্যের কাছাকাছি নেমে এসেছিল। আবার নতুন ঢেউ ভয়ংকররূপে ফিরে এসেছে। বাংলাদেশে দ্বিতীয় ঢেউ বা ডেল্টা ভাইরাসের সংক্রমণ আগের চেয়েও ভয়ংকর হয়েছিল।

আক্রান্ত ও মৃত্যুর হার দুটিই বেশি ছিল। এখনো যদি আমরা যথেষ্ট সতর্কতামূলক পদক্ষেপ না নিই, তাহলে তা আগের যেকোনো সময়ের চেয়ে আরো ভয়ংকররূপে আক্রমণ করতে পারে। কাজেই সরকার দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে এটাই কাম্য।

Continue Reading

Previous: বন্ধ করতে হবে মনোনয়ন বাণিজ্য
Next: প্রতারণামূলক ব্যবসা বন্ধে পদক্ষেপ নিতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194211
Users Today : 1182
This Month : 141726
This Year : 165647
Total Users : 194211
Views Today : 6771
Total views : 606233

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.