Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

দূর্গাপুরে দাওকান্দি সরকারী কলেজের জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর লিজ প্রদান ও অর্থ অনিয়মের অভিযোগ

নিউজডেস্ক December 14, 2021

রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারী অনার্স কলেজে সরকারী নিয়ম-নীতি বহির্ভূত করে জমির শ্রেণী পরিবর্তন করে কলেজের নিজস্ব সম্পত্তি অধ্যক্ষ কর্তৃক টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে।

জানাগেছে, দূর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামে দাওকান্দি সরকারী অনার্স কলেজের নিজ নামীয় ৭০ শতাংশ ধানী জমি আছে। যাহা নিজের ইচ্ছায় ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে অধিক মুনাফার লোভে দাওকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক শরিফুল ইসলামকে গত ২০/০২/২০২১ ইংরেজি তারিখে খগ-৬৮৫৮১৩৫ নং নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত ইজারা চুক্তিপত্রের মাধ্যমে প্রতি বিঘা ২৫ হাজার টাকা দরে ৫ বছরের জন্য পুকুর খায়খালাসী টেন্ডার চুক্তিপত্র দলিল মূলে হস্তান্তর করেন।

এরই ধারাবাহিকতায় শরিফুল ইসলাম গত ১৬/০৯/২০২১ ইং তারিখ জিয়াউর রহমানকে প্রতিবিঘা ৩৫ হাজার টাকা দরে ৫ বছরের জন্য পুকুর লিজ প্রদান করেন এবং একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা লিখে দেন। তবে উক্ত পুকুর টেন্ডার বিষয়ে বিজ্ঞাপন বা কোন নোটিশ পাওয়া যায় নাই এব্যাপারে পুকুর লিজ দাতা শরিফুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি বলেন, আমাকে দাওকান্দি সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক ৫ বছরের জন্য পুকুর লিজ দিয়েছে।

আমি জিয়াউর রহমানের কাছে ৫ বছরের জন্য পুকুর খাইখালাসি টেন্ডার দিয়েছি। কলেজ অধ্যক্ষ ইজারা চুক্তিপত্র দলিল এর মাধ্যমে ইজারা প্রদানের বিষয়ে শরিফুল ইসলামের কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি কাগজপত্র দেখাতে অপারগতা স্বীকার করেন এবং তিনি বলেন আমি জিয়াউর রহমানকে দাওকান্দি সরকারী কলেজের সম্পত্তি টেন্ডার দিয়েছি কিন্তু কোন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে দেই নাই।

এব্যাপারে দাওকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকে’র সাথে কথা বলা হলে তিনি বলেন, এটা দাওকান্দি সরকারী কলেজের সম্পত্তি আর দাওকান্দি সরকারী কলেজের সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। আমি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মহাসিন মৃধা’র কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে প্রতি বিঘা ২৫ হাজার টাকা হারে ৫ বছরের জন্য শরিফুল ইসলামকে ইজারা প্রদান করেছি। বর্তমানে পুকুর বলে লিজ প্রদান করা হয়েছে এবং টেন্ডার কমিটির মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে টেন্ডার দেওয়া হয়েছে। টেন্ডারের সমুদয় টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে ইজারা দেওয়া হয়েছে।

দূর্গাপুরের দাওকান্দি সরকারী কলেজের সম্পত্তি টেন্ডার বিষয়ে জানতে চেয়ে মহাসিন মৃধা’কে মুঠোফোনে (০১৭৮০-২০০২০৯) নাম্বারে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।

এব্যাপারে দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সাথে কথা বলা হলে তিনি বলেন, যদি কলেজে কোন সমস্যা হয় তাহলে কলেজ কমিটি এবং সভাপতি এর দায়ভার গ্রহণ করবে। দাওকান্দি সরকারী কলেজের পুকুর টেন্ডারের বিষয়ে তিনি বলেন যেহেতু এটা সরকারী অনার্স কলেজ আর এই সম্পত্তি কলেজের নিজস্ব সম্পত্তি। সেহেতু রেজুলেশন ছাড়া বাইরে কোনো কিছুই করা সম্ভব নয়। আর যদি করে থাকে তাহলে সেটা সঠিক নয়।

Continue Reading

Previous: নির্বাচনে সহিংসতা-অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা: কবিতা
Next: রাজশাহীতে কৃষককে হত্যার দায়ে ২ জনের ফাঁসি

Related Stories

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

687734
Users Today : 6902
This Month : 94014
This Year : 659170
Total Users : 687734
Views Today : 31304
Total views : 2765417

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.