Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর প্রাণহানি নয়

নিউজডেস্ক December 19, 2021

সম্পাদকীয়ঃ ইউনিয়ন পরিষদের চলমান নির্বাচনের ষষ্ঠ ধাপের তফসিল গত ১৮ নভেম্বর ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২১৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সারা দেশে ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৭৮ টি। এর মধ্যে ছ’ধাপে ৩ হাজার ৯৯২ টিতে ভোট হচ্ছে। বাকি ইউনিয়নগুলোতে মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে পরে ভোট হবে।

কিন্তু চলমান নির্বাচনে প্রতিদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে সংঘর্ষ-সহিংসতার ঘটনা ঘটছে। এসব সংঘর্ষে দেশি অস্ত্র থেকে শুরু করে গোলাগুলির ব্যবহারও হচ্ছে। ফলে রক্ত ঝরছে, ঘটছে প্রাণহানি। গত ৪ মাসে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেছে ৬৬ জনের। আহত হয়েছেন অসংখ্য। বাদ যায়নি বসতবাড়িতে হামলা, পথে ঘাটে প্রহারের মত ঘটনা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৫ জন, দ্বিতীয় ধাপে ৩০ জন এবং তৃতীয় ধাপে ২৪ জন প্রাণ হারিয়েছেন। আর চতুর্থ ও পঞ্চম ধাপের অনুষ্ঠেয় নির্বাচনে এ পর্যন্ত ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। মূলত: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কর্মীরাই এসব সংঘাতে জড়াচ্ছেন। বিশেষ করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘাত সংঘর্ষ বেশি ঘটছে।

এলাকায় প্রভাব বিস্তার করার জন্য এখন জনসেবার মাধ্যমে জন সম্পৃক্ততায় ব্যস্ত না হয়ে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যা কোনো ভাবেই কাম্য নয়। দু:খ জনক হলেও সত্য; নির্বাচন কমিশন এসব সংঘর্ষ ঠেকাতে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নি।

বরং উল্টো ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়াতে চাইছেন। অন্যদিকে সচেতন সমাজ মনে করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু সচেতন হলেই অনাকাক্সিক্ষত এসব ঘটনা রোধ করা সম্ভব হতো। যদিও আকস্মিক সংঘর্ষগুলো ঠেকাবার কোন সুযোগ থাকে না।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রথম থেকেই বলে আসছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আগামীতে দলীয় কোন পদ পদবী দেওয়া হবে না।

ভবিষ্যতে কোনো নির্বাচনে মনোনয়নও দোয়া হবে না। বেশ কিছু এলাকায় বিদ্রোহী কিছু প্রার্থীকে দল থেকে বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয়েছে। আবার অনেক এলাকায় দলীয় মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী। অবশ্য দল কিছু এলাকা উন্মুক্ত রেখে দলীয় মনোনয়ন কাউকে দেয় নি। ঘটে যাওয়া সংঘর্ষ-সংঘাতের কারণে নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা হয়েছে, তদন্ত চলছে বলেই খালাস। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী।

ইউনিয়ন পরিষদ নির্বাচন সব সময়ই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কিন্তু এখন নির্বাচন আতঙ্কের হয়ে উঠেছে। সংঘর্ষ-সংঘাত ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে হুমকি-ধামকি চলছে লাগামহীন ভাবে। প্রচার মিছিলে হামলা নিত্য দিনের ঘটনা। তাই আতংকের এ নির্বাচনে আর কোনো প্রাণহানি আমরা দেখতে চাইনা। দেখতে চাই না রক্তক্ষরণের কোনো ঘটনা।

তাই নির্বাচন কমিশন তাদের শীত নিদ্রা ভঙ্গ করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা কারীকে কার্যকর পদক্ষেপ নিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মনে রাখতে হবে, বর্তমান নির্বাচন কমিশনের এটাই শেষ নির্বাচন। এ নির্বাচনে সহিংস ঘটনার কারণে কমিশন সব সময় নিন্দিত হবে। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার।

Continue Reading

Previous: চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মঙ্গলবার: পাপন
Next: আস্থার প্রতীক হয়ে বিজিবি অগ্রযাত্রা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194331
Users Today : 1302
This Month : 141846
This Year : 165767
Total Users : 194331
Views Today : 7450
Total views : 606912

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.