Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

বঞ্চনার শিকার হয়ে হতাশায় নিমজ্জিত শিক্ষকরা: ন্যাপ

নিউজডেস্ক October 6, 2021

আলো ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ‘বঞ্চনার শিকার হয়ে হতাশায় নিমজ্জিত’ দাবি করে বিশ্ব শিক্ষক দিবসে এ ‘বঞ্চনা’র অবসানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। নেতৃদ্বয় বলেন, যে ইউনেস্কো আইএলও সনদের ভিত্তিতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ নির্ধারিত হয়েছে, দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরেও শিক্ষকদের সেই অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়নি। স্বাধীনতার ৫ দশকেও শিক্ষানীতি বাস্তবায়ন করা হয়নি। সরকারি-বেসরকারি শিক্ষাব্যবস্থার চরম বৈষম্যের কারণে শিক্ষানীতি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বেসরকারি শিক্ষকরা বঞ্চনার শিকার হয়ে চরম হতাশায় নিমজ্জিত বলে মন্তব্য করেন ন্যাপ নেতারা। তারা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক বঞ্চনার অবসানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষকরা আদর্শ ও মানবতাবাদী জাঁতি গঠনের কারিগর হলেও আমাদের দেশে তাদের অধিকার ও মর্যাদা বিষয়ে শিক্ষকসমাজ হতাশায় নিমজ্জিত। অথচ জাঁতি গঠনে তাদের অবদান অসামান্য। ঐতিহ্যগতভাবে বিশ্বব্যাপী সব সমাজে শিক্ষকের মর্যাদা সর্বাধিক। তারাই সমাজের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। কিন্তু বাংলাদেশে শিক্ষকদের অবস্থা তেমন নয়। দেশে শিক্ষকরা সমাজে উপেক্ষিত ও বঞ্চিত। নেতৃদ্বয় আরও বলেন, দেশের বেসরকারি শিক্ষকদের অবস্থা শোচনীয়। আর্থিক দৈন্যদশা ও সামাজিক বঞ্চনা দেশের বেসরকারি শিক্ষক সমাজের প্রধান বৈশিষ্ট্য। তাদের বঞ্চনা-দুঃখ বেশির ভাগই অব্যক্ত। করোনাকালে ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিওসহ সর্বস্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাঝে মধ্যে সংবাদমাধ্যমের মাধ্যমে শিক্ষকদের আর্তনাদের দু-একটি চিত্র জানা যায়। এতেই বোঝা যায় বেসরকারি শিক্ষকরা কেমন আছেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়া প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষকরা দুর্বিষহ জীবনযাপন করছেন। দীর্ঘ দিন ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। সরকারি আশ্বাস ও দীর্ঘ অপেক্ষা শেষে এমপিওভুক্ত না হওয়ায় এসব শিক্ষক বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের পারিবারিক জীবন দুদর্শাগ্রস্ত। করোনাকালে তাদের জনপ্রতি মাত্র পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তাও অনেকে পাননি। শিক্ষক সমাজের করুণ দশা জাতিকে লজ্জিত করে। তাদের বঞ্চনা সামাজিক বিবেকবোধকে দংশন করে। নেতৃদ্বয় দেশের শিক্ষাব্যবস্থার এমন প্রেক্ষাপটে এবারের বিশ্ব শিক্ষক দিবসে সরকারের কাছে শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো, সবার চাকরি জাতীয়করণ ও শিক্ষকদের সব বৈষম্য-বঞ্চনা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান।

Continue Reading

Previous: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন পদে স্থগিত পরীক্ষা ৫ নভেম্বর
Next: শিক্ষাব্যবস্থা জাতীয়করণের পরিকল্পনা করছে সরকার

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
শাহ্ দৌলা সরকারি কলেজে মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা, স্নাতক (সম্মান) শ্রেণি কোর্স-২০২৬-এর শুভ সূচনা
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

শাহ্ দৌলা সরকারি কলেজে মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা, স্নাতক (সম্মান) শ্রেণি কোর্স-২০২৬-এর শুভ সূচনা

July 21, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

215392
Users Today : 1645
This Month : 162907
This Year : 186828
Total Users : 215392
Views Today : 11936
Total views : 742896

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.