Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নৌযানগুলোর ফিটনেস সনদ প্রদানে কঠোর হতে হবে

নিউজডেস্ক December 27, 2021

স ম্পা দ কী য়ঃ দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জল ও স্থল পথে। তবে দেশের ইতিহাসে যাত্রীবাহী নৌযানে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি তিনতলা লঞ্চে কয়েক শ যাত্রী নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন।

রাত ৩টার কিছু পরে হঠাৎই আগুন লেগে যায় লঞ্চটিতে। লঞ্চটি তখন ছিল ঝালকাঠি লঞ্চঘাট থেকে দেড় কিলোমিটার দূরে সুগন্ধা নদীর বুকে। বিকট শব্দ ও চিৎকারে ঘুম থেকে জেগে যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। অনেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। এভাবে ঘণ্টাখানেক চলার পর লঞ্চটি এক পারে গিয়ে থেমে যায়।

ততক্ষণে আগুনে পুড়ে চলে যায় ৩৫ জনের প্রাণ। পরে হাসপাতালে মৃত্যু হয় আরো তিনজনের। দগ্ধ হয়ে ও লাফিয়ে পড়ে আহত হন শতাধিক। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয় লোকজনও নৌকা নিয়ে উদ্ধারকাজে অংশ নেন। স্বজনদের তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত অর্ধশত যাত্রী নিখোঁজ ছিলেন।

ধারণা করা হচ্ছে, লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসও তাই মনে করছে। কারো কারো মতে, ইঞ্জিনরুমের পাশে থাকা ক্যান্টিনে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন লেগে যায়। দ্রুত সে আগুন ইঞ্জিনরুমে ও তার পাশে থাকা ছয় হাজার লিটার ডিজেলে ছড়িয়ে পড়ে।

এর কিছুক্ষণ পর দোতলার ক্যান্টিনেও সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও করছেন কেউ কেউ। কেউ কেউ বলছেন, ভেতরে অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা ছিল না। কেউ কেউ দাবি করছেন, ফায়ার এক্সটিঙ্গুইশার ছিল।

ফায়ার সার্ভিসের ধারণা, অগ্নিনির্বাপণ যন্ত্র থাকুক বা না থাকুক, আগুন নেভানোর যে চেষ্টা করা হয়েছে, তেমন কোনো আলামত দেখা যাচ্ছে না। এক্সটিঙ্গুইশার থাকলেও সেগুলো ব্যবহার করার মতো প্রশিক্ষণ হয়তো কারো ছিল না।

তদন্তের পর রিপোর্ট যদি প্রকাশ্যে আসে, তাহলে জানা যাবে সেখানে প্রকৃতপক্ষে কী কী ঘটেছিল। কিন্তু রিপোর্টে যা-ই আসুক, যে ৩৮ জনের প্রাণ গেছে তাঁদের আর ফেরানো যাবে না।

অভ্যন্তরীণ নদীপথে চলাচলকারী নৌযানগুলোর নকশা, নির্মাণ, ইঞ্জিনের মান ইত্যাদি নিয়ে বহু প্রশ্ন রয়েছে। অতীতে এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা গণমাধ্যমে নৌযানের এমন অনেক ত্রুটির কথা তুলেও ধরেছেন।

দুঃখজনক হলেও সত্য, এসব অনিয়ম ও ত্রুটি দেখার দায়িত্ব যাঁদের, তাঁরা তাঁদের দায়িত্ব ঠিকভাবে পালন করেন না। নৌযান ফিটনেসের অংশ হিসেবেই সেখানে অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত জনবল থাকার কথা। ফিটনেস সনদ দেওয়ার সময় সংশ্লিষ্টরা সে বিষয়গুলো নিশ্চিত করেছিলেন কি? তা না করে থাকলে এখন এই হতাহতের দায় কি তাদের ওপরও বর্তাবে না?

Continue Reading

Previous: পারিবারিক নির্যাতন ও ধর্ষণ রুখতে হবে
Next: জনপ্রতিনিধিদের লাগামহীন আচরণ বন্ধ হোক

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.