Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

জনপ্রতিনিধিদের লাগামহীন আচরণ বন্ধ হোক

নিউজডেস্ক December 27, 2021

স ম্পা দ কী য়ঃ সাধারণ মানুষের কল্যাণই হওয়া উচিত ছিল রাজনীতির মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমান রাজনীতিতে আদর্শ, জনকল্যাণ, আত্মত্যাগ ও নৈতিকতা ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হওয়ায় বাড়ছে অর্থ আর পেশিশক্তির প্রভাব।

সমষ্টির কল্যাণের চেয়ে ব্যক্তির উদরপূর্তিই আজ রাজনৈতিক ধারা হয়ে উঠেছে। ফলে টেন্ডারবাজি, দখলবাজি, লুটপাট, খুনখারাবিসহ হেন অপকর্ম নেই যা রাজনীতির অনুষঙ্গ হয়ে ওঠেনি।

গত ১২ বছরে তৃণমূল পর্যায়ে এমন অনেক ঘটনার উদাহরণ টানা যাবে, যা স্থানীয়ভাবেই শুধু নয়, জাতীয় পর্যায়েও জনপ্রতিনিধিদের ভাবমূর্তি নষ্ট করে। ফেনীর পরশুরামের ঘটনাটি তারই সাম্প্রতিক সময়ের উদাহরণ।

সেখানে আবারও প্রশ্নবিদ্ধ জনপ্রতিনিধির আচরণ। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরামের দক্ষিণ কোলাপাড়ায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মীর্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর ক্যাডার বাহিনীর পিটুনিতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

মাটির প্রতি, মানুষের প্রতি টান না থাকলে কেউ জনদরদি জনপ্রতিনিধি হতে পারেন না। আমাদের রাজনীতিতে কি আজ জনদরদি রাজনীতিকের অভাব ক্রমেই তীব্র হচ্ছে? জনপ্রতিনিধিদের অনেকের আচরণই সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে না।

অথচ সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সুস্থ গণতন্ত্রের পূর্বশর্ত। জনপ্রতিনিধিদের জনদরদি হতে হবে। জনগণের দুঃখ-কষ্ট বুঝতে হবে। তাদের সঙ্গে সম্মানসূচক আচরণ করতে হবে। জনগণ যেন বন্ধু হিসেবে ভাবতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব জনপ্রতিনিধিদের। প্রত্যেকেই নিজের কাজের প্রতি যতœশীল হলে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ কঠিন হবে না।

অথচ আমরা দেখতে পাই স্বাধীনতা লাভের পর গত পাঁচ দশকে সময় যত গড়াচ্ছে ততই যেন জনপ্রতিনিধিরা জনসেবার আদর্শ থেকে দূরে সরে যাচ্ছেন। রাজনীতিও কলুষিত হয়েছে।

প্রধান দলগুলোতে গণতন্ত্র চর্চাহীনতার সুযোগে সুযোগসন্ধানীরা ঢুকে পড়ছে। স্বজনপ্রীতি আর প্রশ্রয়নির্ভর রাজনীতিতে জবাবদিহিও থাকে না। জনপ্রতিনিধিদের দখলবাজি, টেন্ডারবাজির খবর গণমাধ্যমগুলো হাতে তুলে দিলেও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন কর্তৃপক্ষের খুব একটা টনক নড়ে না।

গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতির গুণগত মানের ওপর নির্ভর করে রাষ্ট্রের উন্নতি বা অবনতি। রাজনীতি পচনশীল হলে রাষ্ট্র উন্নয়নের বদলে উল্টোপথে হাঁটে। আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন ও দেশের উন্নয়ন হাত ধরাধরি করে চলে।

আদর্শচ্যুত রাজনীতিও সমাজ বা রাষ্ট্রকে কিছু দেয় না। নেতৃত্ব অযোগ্য, অদক্ষ হলে সৃষ্টি হয় নৈরাজ্য। জনপ্রতিনিধিরা জনকল্যাণের পরিবর্তে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করলে সেটা কোনো শুভ বার্তা দেয় না। সরকার মির্জানগরে ঘটে যাওয়া ঘটনার নিরপেক্ষ তদন্ত শেষে দোষীকে শাস্তির আওতায় নিয়ে আসবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: নৌযানগুলোর ফিটনেস সনদ প্রদানে কঠোর হতে হবে
Next: ‘আজ থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে’

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.