Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোর চক্রান্ত হচ্ছে : রিজভী

নিউজডেস্ক December 27, 2021

আলো ডেস্ক: বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্তের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গতকাল সোমবার জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নেই বলে কয়েক ধাপে যে ইউপি নির্বাচন হচ্ছে, সেখানে প্রায় দেড় শতাধিক খুন হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন; কিসের সংলাপ? কী নির্বাচন কমিশন গঠন করবেন? এ নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। যার প্রতিফলন দেখছি, জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝরছে। গত রোববার তিন জন নিহত হয়েছে। এই হচ্ছে তাদের চালচিত্র।’

রিজভী বলেন, ‘আজকে ক্ষমতার লোভে এতটাই মত্ত, বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার জন্য ভোটার ছাড়া তারা নিজেরা নিজেরা খুনোখুনি করছে। সুতরাং বিদায় বেলায়ও হুদা নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত দেখাল, সেখানেও রক্ত এবং মানুষের লাশ। রাষ্ট্রপতি যে সংলাপ করছেন, তার উদ্দেশ্যই হচ্ছে আরেকটি হুদা মার্কা নির্বাচন, আরেকটি রকিব মার্কা নির্বাচন।’

বিএনপির এ নেতা বলেন, ‘এ দেশের জনগণ আর তাকিয়ে দেখবে না। হাত গুটিয়ে বসে থাকবে না। এ দেশের সব নাগরিক সমাজ, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন, আজকে রুখে দাঁড়িয়েছে। তাদের কণ্ঠের প্রদীপ্ত আওয়াজে রাজপথে ঝাঁপিয়ে পড়ার দৃঢ় অঙ্গীকার জানিয়েছেন।’ জাসাস নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

গণতন্ত্রের যিনি প্রতীক, তাঁকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর দেশে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে, কথা বলতে ভয় লাগে, চলাচল করতে ভয় লাগে। নির্ভয়ে সুস্থ বাতাস প্রবাহিত করার জন্য এ সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, সে সরকারকে সবাই সমর্থন করবে। সে ব্যবস্থার সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, আনিসুর রহমান সানি, লিয়াকত আলী, মো. আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ। গত ৬ নভেম্বর চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক এবং জাকির হোসেনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৭১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

Continue Reading

Previous: ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিরুদ্ধে রায় ৯ জানুয়ারি
Next: খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবে বিএনপি : তথ্যমন্ত্রী

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.