Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প আওয়ামীলীগ

নিউজডেস্ক December 28, 2021

স ম্পা দ কী য়ঃ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের চলমান নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ের তালিকা ক্রমান্বয়ে ছোট হচ্ছে।

এ বছরের এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত প্রথম ধাপের ৩৬৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৬ শতাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৫৯ শতাংশ ইউনিয়ন পরিষদে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিজয়ী হন। আর ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচিত হন ৫৪ শতাংশ সরকার দলীয় প্রার্থী।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে ৩৯৬টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী ৩৯০ টিতে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ৭৯৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাকিরা হচ্ছেন বিভিন্ন দলের। এর মধ্যে বিএনপির প্রার্থী ৭৫ জন সহ অন্যান্য দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপি নির্বাচন বর্জন করছে।

তবে স্থানীয় নেতারা অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট-যুদ্ধে অবতীর্ণ হন। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে অনেকেই স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়ে দলীয় মনোনীত প্রার্থীদের হারিয়েছেন। বেশ কিছু ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় আসা দুরের কথা, জামানত রক্ষা করার মতো ভোটও পান নি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

আর অবাক করা বিষয় হচ্ছে, কয়েকটি ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীরা শত ভোটেরও কম ভোট পেয়েছেন। ২০১৬ সালে দলীয় প্রতীকে প্রথম অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব দল অংশ নিয়েছিল। ছয় ধাপে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৪ হাজার ১০৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ জয় পেয়েছিল ২ হাজার ৬৫২ টি ইউনিয়নে।

অর্থাৎ প্রায় ৬৫ শতাংশ ইউনিয়ন পরিষদে জয় পেয়েছিল ক্ষমতাসীনরা। কিন্তু এবারের পাঁচ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ক্রমেই বিজয়ের তালিকা ছোট হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের নির্বাচন। সেই ফলাফল জানবার জন্য আমাদের সেসময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগ ২৭টি ইউনিয়ন পরিষদ উন্মুক্ত রেখেছিল।

সে গুলোয় কোন মনোনয়ন দেয়া হয় নি। ফলাফলে দেখা যায় ৫১ দশমিক ৪৯ শতাংশ ইউনিয়নে আওয়ামী লীগ জয় পেয়েছে। ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বোয়লমারি উপজেলার ১০ টি ইউনিয়নের ৯ টিতেই হেরেছে আওয়ামী লীগ প্রার্থীরা।

এরমধ্যে জামানত রক্ষা করার মতো ভোট পান নি দলের তিন প্রার্থী। এর আগে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গা ও চর-ভদ্রাসনের ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৪ টিতেই পরাজিত হয়েছেন সরকার দলীয় প্রার্থীরা।

মূলত: দলীয় কোন্দন, স্থানীয় সাংসদের পক্ষপাতিত্ব, প্রার্থী মনোনয়নে তৃনমূলের মূল্যায়ন না করা সহ নানা কারণে দলীয় প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ফলে বিদ্রোহী প্রার্থীরা খুব সহজে মনোনীত প্রার্থীদের হারাতে সক্ষম হয়েছেন। আওয়ামী লীগ শুধু দেশের প্রবীণ দলের মধ্যে অন্যতম নয়, দীর্ঘ সময় ক্ষমতায় রয়েছে।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শত ভোটের কম ভোট পাবেন বা জামানত হারাবেন তা নিঃসন্দেহে বিস্ময়কর। রাজনীতির মাঠে যে মনোনয়ন বাণিজ্যের কথা প্রচলিত আছে, তবে কি এসব প্রার্থী শত ভোটের কম ভোট পাবেন বা জামানত হারাবেন তা নিঃসন্দেহে বিস্ময়কর।

রাজনীতির মাঠে যে মনোনয়ন বাণিজ্যের কথা প্রচলিত আছে, তবে কি এসব প্রার্থী সেই পথেই হেঁটেছেন? দলীয় মনোনয়নে বিজয়ী হলেও নির্বাচনী যুদ্ধে আশানুরূপ ভোট না পাওয়া কিসের ইঙ্গিত? তবে সামগ্রিক অবস্থা বিবেচনায় আশানুরূপ ভোট না পাওয়া কি ইঙ্গিত করে। তবে সামগ্রিক অবস্থা বিবেচনায় বলা যায়, দলীয় মনোনয়নকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জনগণ বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করেছেন।

সেক্ষেত্রে বলা যায় জনগণ আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগকেই বেছে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলীয় সিদ্ধান্ত অমান্য-কারীদের দল থেকে বহিষ্কার ও দলীয় কোনো পদে না রাখার ঘোষণা রয়েছে। সে ক্ষেত্রে কি হবে?

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের চলমান নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ের তালিকা ক্রমান্বয়ে ছোট হচ্ছে। এ বছরের এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত প্রথম ধাপের ৩৬৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৬ শতাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৫৯ শতাংশ ইউনিয়ন পরিষদে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিজয়ী হন। আর ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচিত হন ৫৪ শতাংশ সরকার দলীয় প্রার্থী। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে ৩৯৬টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী ৩৯০ টিতে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ৭৯৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাকিরা হচ্ছেন বিভিন্ন দলের।

এর মধ্যে বিএনপির প্রার্থী ৭৫ জন সহ অন্যান্য দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপি নির্বাচন বর্জন করছে। তবে স্থানীয় নেতারা অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট-যুদ্ধে অবতীর্ণ হন। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে অনেকেই স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়ে দলীয় মনোনীত প্রার্থীদের হারিয়েছেন।

বেশ কিছু ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় আসা দুরের কথা, জামানত রক্ষা করার মতো ভোটও পান নি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর অবাক করা বিষয় হচ্ছে, কয়েকটি ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীরা শত ভোটেরও কম ভোট পেয়েছেন।

২০১৬ সালে দলীয় প্রতীকে প্রথম অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব দল অংশ নিয়েছিল। ছয় ধাপে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৪ হাজার ১০৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ জয় পেয়েছিল ২ হাজার ৬৫২ টি ইউনিয়নে। অর্থাৎ প্রায় ৬৫ শতাংশ ইউনিয়ন পরিষদে জয় পেয়েছিল ক্ষমতাসীনরা।

কিন্তু এবারের পাঁচ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ক্রমেই বিজয়ের তালিকা ছোট হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের নির্বাচন। সেই ফলাফল জানবার জন্য আমাদের সেসময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগ ২৭টি ইউনিয়ন পরিষদ উন্মুক্ত রেখেছিল। সে গুলোয় কোন মনোনয়ন দেয়া হয় নি। ফলাফলে দেখা যায় ৫১ দশমিক ৪৯ শতাংশ ইউনিয়নে আওয়ামী লীগ জয় পেয়েছে। ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

বোয়লমারি উপজেলার ১০ টি ইউনিয়নের ৯ টিতেই হেরেছে আওয়ামী লীগ প্রার্থীরা। এরমধ্যে জামানত রক্ষা করার মতো ভোট পান নি দলের তিন প্রার্থী। এর আগে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গা ও চর-ভদ্রাসনের ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৪ টিতেই পরাজিত হয়েছেন সরকার দলীয় প্রার্থীরা।

মূলত: দলীয় কোন্দন, স্থানীয় সাংসদের পক্ষপাতিত্ব, প্রার্থী মনোনয়নে তৃনমূলের মূল্যায়ন না করা সহ নানা কারণে দলীয় প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ফলে বিদ্রোহী প্রার্থীরা খুব সহজে মনোনীত প্রার্থীদের হারাতে সক্ষম হয়েছেন। আওয়ামী লীগ শুধু দেশের প্রবীণ দলের মধ্যে অন্যতম নয়, দীর্ঘ সময় ক্ষমতায় রয়েছে।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শত ভোটের কম ভোট পাবেন বা জামানত হারাবেন তা নিঃসন্দেহে বিস্ময়কর। রাজনীতির মাঠে যে মনোনয়ন বাণিজ্যের কথা প্রচলিত আছে, তবে কি এসব প্রার্থী শত ভোটের কম ভোট পাবেন বা জামানত হারাবেন তা নিঃসন্দেহে বিস্ময়কর।

রাজনীতির মাঠে যে মনোনয়ন বাণিজ্যের কথা প্রচলিত আছে, তবে কি এসব প্রার্থী সেই পথেই হেঁটেছেন? দলীয় মনোনয়নে বিজয়ী হলেও নির্বাচনী যুদ্ধে আশানুরূপ ভোট না পাওয়া কিসের ইঙ্গিত? তবে সামগ্রিক অবস্থা বিবেচনায় আশানুরূপ ভোট না পাওয়া কি ইঙ্গিত করে।

তবে সামগ্রিক অবস্থা বিবেচনায় বলা যায়, দলীয় মনোনয়নকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জনগণ বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করেছেন। সেক্ষেত্রে বলা যায় জনগণ আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগকেই বেছে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলীয় সিদ্ধান্ত অমান্য-কারীদের দল থেকে বহিষ্কার ও দলীয় কোনো পদে না রাখার ঘোষণা রয়েছে। সে ক্ষেত্রে কি হবে?

Continue Reading

Previous: বিপিএলে সবচেয়ে দামি দল কোনটি?
Next: অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকরি পদক্ষেপ নিতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.