Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকরি পদক্ষেপ নিতে হবে

নিউজডেস্ক December 28, 2021

স ম্পা দ কী য়ঃ বিশ্ব করোনা মহামারীতে বিধ্বস্ত। দুই বছর ধরে বিশ্বকে দাপিয়ে বেড়ানো করোনাভাইরাসের মহামারি শুধু অর্ধকোটির বেশি মানুষের জীবনই কেড়ে নেয়নি, বিশ্ব অর্থনীতিকেও রীতিমতো বিপর্যস্ত করে ফেলেছে।

বাংলাদেশের অর্থনীতিও তার করালগ্রাস থেকে রক্ষা পায়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনসহ বিভিন্ন সেবা খাত ও অপ্রাতিষ্ঠানিক খাতগুলো। অর্থনীতি সমিতির পরিসংখ্যান অনুযায়ী এখানে ক্ষতির পরিমাণ ৫৮ শতাংশ। ক্ষতির নিরিখে তার পরের অবস্থান হচ্ছে শিল্প খাতের, ক্ষতি হয়েছে ৩৪ শতাংশ।

শুধু লকডাউনের ৬৬ দিনের ক্ষতির পরিমাণ উল্লেখ করে অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, এ সময় বাংলাদেশের অর্থনীতি নেমে এসেছিল ৩৫ শতাংশে। বাংলাদেশ অর্থনীতি সমিতির ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থাপিত মূল প্রবন্ধে এই অর্থনীতিবিদ আরো বলেন, অর্থনীতির এই ক্ষতি থেকে পুনরুদ্ধার পাওয়া এক বাজেটে সম্ভব নয়।

এর জন্য সুষ্ঠু পরিকল্পনা ও সুনির্দিষ্ট গণতান্ত্রিক কর্মকৌশল নিতে হবে। সম্মেলনে অর্থনৈতিক বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, এজন্য কাঠামোগত সংস্কার জরুরি হয়ে উঠেছে।

এটি স্পষ্ট যে, অর্থনীতি বিশ্লেষকরা আগেও অর্থনীতিতে করোনার অভিঘাত নিয়ে অনেক তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। সেসব তথ্যেও আমরা দেখেছি অর্থনীতি কিভাবে সংকুচিত হয়েছে। উদ্যোক্তা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে সর্বস্ব হারানোর অবস্থায় চলে গেছেন এবং কর্মসংস্থান হারানো বা আয় কমে যাওয়ার কারণে নিম্নবিত্ত বা দরিদ্র শ্রেণির মানুষ কিভাবে অতিদরিদ্রের কাতারে চলে যাচ্ছেন।

এই পরিস্থিতিতে শিল্প খাত ও দরিদ্র শ্রেণিকে রক্ষায় সরকার কিছুকিছু প্রণোদনামূলক কর্মসূচি নিয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, সরকার এখন পর্যন্ত যেসব উদ্যোগ বা নীতি কৌশল গ্রহণ করেছে, তা ছিল কিছুটা দায়সারা গোছের।

করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এ ক্ষেত্রে খাতভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। নিম্নমধ্যবিত্ত, দরিদ্র ও অতিদরিদ্র শ্রেণিকে রক্ষায় ব্যাপক কর্মসূচি নিতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখতে হবে।

ইতোমধ্যে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ইউরোপ-আমেরিকায় আতঙ্কের কারণ হয়ে উঠেছে। দ্রুত ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দ্রুত বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা।

ইউরোপ-আমেরিকায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে। বিমান চলাচল ক্রমেই সীমিত করা হচ্ছে। অর্থনৈতিক কর্মকা-ও ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশেও করোনার নতুন ঢেউ শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এরইমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।

এই নতুন ঢেউ আটকাতে না পারলে অর্থনৈতিক পুনরুদ্ধার শুধু ব্যাহত হবে না, অর্থনীতিতে নতুন করে ধসও নামতে পারে। করোনার নতুন ঢেউ রুখতে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে এবং অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প আওয়ামীলীগ
Next: বিমানবন্দরের অব্যবস্থাপনা দূর করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.