রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
গত ২৬ ডিসেম্বর রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজশাহীর দুর্গাপুরে ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র চেয়াম্যানপ্রার্থী (ঘোড়া প্রতীক) রিয়াজুল ইসলাম বিপুল ভোটে জয় লাভ করেছেন।
৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র চেয়াম্যানপ্রার্থী রিয়াজুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৭৯২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের আহসান হাবিব পেয়েছেন ৬৯১৫ ভোট। রবিবার রাত ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী ফলাফল ঘোষনা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান।
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, ১৩ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে এবং জনগনের ভালবাসা বুকে ধরন করে আমার রাজনৈতিক জীবনে প্রবেশ।
২০১৬ সালে এই ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে নৌকার মাঝি ছিলাম। সে সময়ও জনগন আমাকে বিপুল ভোটে জয় এনে দিয়েছিল ২০২১ নির্বাচনে জনগণ তার ব্যতিক্রম করে নাই। আমাকে আবারও ভালবেসে সকল বাধা উপেক্ষা করে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য আমি ইউনিয়নবাসীর নিকট কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, এই নির্বাচন কে ঘিরে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আহসান হাবীবের এজেন্ডা বাহিনী ভোটারদের ভয়ভীতিসহ ভোটকেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করে।
ভোটে হারার পরও এখনো সেই ষড়যন্ত্র চলমান রেখেছে। কিন্তু জনগণের ভালোবাসা এবং তাদের সাহসী মনোভাব কোন ভাবেই আমার জয়কে দ্বিখন্ডিত করতে পারেনি টানা দুইবার আমি জয়লাভ করেছি।
তিনি আরও বলেন, ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং ভালবাসা জ্ঞাপন করে দল-মত ভেদ দ‚র করে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুইবারের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
উল্লেখ্য যে, রিয়াজুল ইসলাম ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নে যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন ১৩ বছর। পরে তিনি সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত থেকে আজ অবদি সেই পদে আছেন।
তিনি অভিযোগ কওে বলেন, নির্বাচনে হেরে গিয়ে তার প্রতিদ্ব›দ্বী তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নিজেরাই নিজেদের নির্বাচনীয় প্রচার বুথ ভাংচুর করে অপব্যাখ্যা দিয়ে মিথ্যাচার করছেন বলে জানান তিনি।
