রা জ শা হী র আ লোঃ – লালপুর প্রতিনিধি
“স্মার্ট ফোন আসক্তি পড়া শোনার ক্ষতি”এই প্রতিবাদ্যকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নাটোরের লালপুরে উদ্বোধনের মধ্য দিয়ে ২ ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার,মিলস্ হাইস্কুল এর প্রধান শিক্ষক গাউছুল আজম,বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়,ওয়ালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী,
গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক রোকুনুল ইসলাম লুলু,আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভূইয়া,আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,সাবেক ছাত্রলীগ নেতা হৃদয় ইসলাম হায়দার প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথি বৃন্দু মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মধ্য দিয়ে তাকে বিদায় জানান।
