রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ শ্রী উজ্জল মন্ডল (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫, এর সদস্যরা।
গত বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার গোদাগাড়ী থানাধীন আচওয়া গ্রামের একটি আম বাগানের ভিতরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
গ্রেফতার মাদক কারবারী শ্রী উজ্জল মন্ডল (৩০) গোদাগাড়ী থানার বাড়ইপাড়া (গুড়িপাড়া) গ্রামের পূর্ণ মন্ডলের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, জেলার গোদাগাড়ী থানাধীন আচওয়া গ্রামের একটি আম বাগানের ভিতরে ১জন মাদক কারবারী মাদকদ্রব্য নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ডিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শ্রী উজ্জল মন্ডলকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) মামলা রুজু হয়েছে বলেও জানায় র্যাব।
