Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

তিন মাস পর প্রকাশ্যে হারিছ চৌধুরীর মৃত্যুর খবর

নিউজডেস্ক January 12, 2022

আলো ডেস্ক: ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলাসহ একাধিক মামলার অভিযুক্ত আসামি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আবুল হারিছ চৌধুরী মারা গেছেন।

অন্তত তিন মাস আগে ঢাকায় তিনি মারা যান বলেজানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কাহের শামীম। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তিনি এ কথা জানান। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল কাহের বলেন, এটা তো অন্তত তিন মাস আগের কথা। উনি মারা গেছেন ঢাকায়।

পারিবারিকভাবে এটা জানানো হয়নি। হারিস চৌধুরীকে ঢাকাতেই দাফন করা হয় বলে জানান কাহের। তবে কোথায় দাফন করা হয় তা তিনি বলতে পারেননি। দলীয় স্থানীয় সূত্র জানায়, হারিছ চৌধুরী লেবাস পাল্টে ঢাকায় অবস্থান করছিলেন। মৃত্যুর সময় তার কন্যা লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন। হারিস চৌধুরীর মৃত্যুর বিষয়ে কেন্দ্রীয়ভাবে বিএনপি চুপ রয়েছে। সাধারণত দলের নেতাদের মৃত্যুতে শোক জানানো হলেও তার ঘটনায় এ ধরনের কোনও বিবৃতি বা বক্তব্য আসেনি।

দলীয় সূত্রের দাবি, তার প্রকৃত অবস্থান সম্পর্কে বহু বছর ধরে নেতারা অন্ধকারে ছিলেন। যে কারণে মৃত্যুর ঘটনা প্রকাশ হয়নি। গত মঙ্গলবার হারিছ চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী তার ফেসবুকে একটি ছবি শেয়ার করার পর বিষয়টি আলোচনায় আসে। ওই পোস্টে নিজের ছবির সঙ্গে বড় ভাই হারিছ চৌধুরীর একটি ছবি যুক্ত করে দেন আশিক চৌধুরী।

ক্যাপশনে লিখেন- ‘ভাই বড় ধন, রক্তের বাঁধন’। এমন ইঙ্গিতপূর্ণ পোস্টের পরই কমেন্ট বক্সে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অনেকে শোক প্রকাশ করেন। আশিক চৌধুরী জানিয়েছেন, গত বছরের আগস্টের মাঝামাঝি লন্ডনে করোনায় আক্রান্ত হন হারিছ চৌধুরী। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার কদিন পরই করোনা রিপোর্ট নেগেটিভ আসে তার।

সাময়িকভাবে কিছুটা সুস্থ বোধ করলেও তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় একসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরের মাসেই অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগে থেকেই ব্লাড ক্যান্সার ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন দণ্ডপ্রাপ্ত এ বিএনপি নেতা।

লন্ডন থেকে হারিছ চৌধুরীর মেয়ে মন্নু চৌধুরী ফোনে মৃত্যুর খবর জানিয়েছিলেন বলে জানান আশিক চৌধুরী। প্রায় সাড়ে তিন মাস আগে মারা গেলেও হারিছ চৌধুরীর পরিবার তার মৃত্যুর খবর গোপন রেখেছিল। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিছ চৌধুরী।

তবে বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পরই দেশ ছাড়েন এক সময়ের প্রভাবশালী এ নেতা। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৮ সালে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ৭ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা হয়।

এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায়ও হারিছ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, হারিছ চৌধুরী স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে থাকতেন। ছেলে জনি চৌধুরী পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, মেয়ে মুন্নু চৌধুরী ব্যারিস্টার।

দীর্ঘদিন ধরে ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হারিছ চৌধুরী ২০০২ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে রক্ত পরিবর্তন করেছিলেন। দেশ ছাড়ার পর যুক্তরাজ্যে আরও একবার তিনি রক্ত পরিবর্তন করেন। জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার আগে হারিছ চৌধুরী দুই ডোজ টিকা নিয়েছিলেন। তবে করোনা পজিটিভ হওয়ার পর তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং ফুসফুস মারাত্মকভাবে সংক্রমিত হয়।

পরবর্তীতে করোনা থেকে সেরে উঠলেও ফুসফুসের জটিলতায় ভুগেন তিনি। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির কদিন পরই স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগরে বেড়াতে যান হারিছ চৌধুরী। ওই রাতেই যৌথবাহিনী তার বাড়িতে অভিযান চালায়। ওই সময় বেশ কয়েকদিন সিলেটের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন তিনি।

ওইসময় বিভিন্ন মহলে গুঞ্জন ছিল, ২০০৭ সালের ২৯ জানুয়ারিতে জকিগঞ্জ সীমান্ত দিয়ে পালিয়ে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুরে নানার বাড়িতে আশ্রয় নেন বিএনপি সরকারের প্রভাবশালী এ নেতা।

পরে সেখান থেকে পাকিস্তান হয়ে পাড়ি জমান ইরানে থাকা ভাই আবদুল মুকিত চৌধুরীর কাছে। ইরানে কয়েক বছর থেকে চলে যান যুক্তরাজ্যে। সেখান থেকে ভারতে যাতায়াতসহ ব্যবসা-বাণিজ্য দেখভাল করতেন তিনি।

Continue Reading

Previous: নাটোরে বাস-ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ২
Next: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল ইসলাম আর নেই

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.