রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশে স্কোপাসের জরিপে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমুহের মধ্যে গবেষণায় শীর্ষে ১ম ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ২য় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
গবেষণা সংশ্লিষ্ঠ পরামিতির হিসাবে স্কোপাস এর “সায়েণ্টিফিক বাংলাদেশ” নামের একটি অনলাইন ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়।
এই ম্যাগাজিনের জরিপ অনুযায়ী জানা যায় যে, ২০২১ সালে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক জার্নালে মোট ১১হাজার ৪৭৭টি বৈজ্ঞানিক ডকুমেণ্টস প্রকাশ করে।
সেই সূত্র অনুসারে, তালিকার শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি)। এই প্রতিষ্ঠানটি গত বৎসর ২০২১ সালে সর্বোচ্চ ১ হাজার ২৪৬ টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে, যা ২০২০ সালে প্রকাশিত প্রবন্ধের চেয়ে ৫০০ বেশী।
এই ম্যাগাজিনের তালিকা অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এই প্রতিষ্ঠানটি গত বৎসর ২০২১ সালে ৭০৭ টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে, যা ২০২০ সালে প্রকাশিত প্রবন্ধের চেয়ে ২০০ বেশী।
৬৯৩ টি গবেষণা প্রবন্ধ নিয়ে ৩য় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ৬৮২ টি গবেষণা প্রবন্ধ নিয়ে ৪র্থ স্থানে জাহ্ঙ্গাীরনগর বিশ্ববিদ্যালয়। ৫৫৩ টি গবেষণা প্রবন্ধ নিয়ে ৫ম স্থানে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়।
এই গবেষণা ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর অবস্থান সম্পর্কে আমাদের প্রতিবেদক রাবি উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার স্যারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা আমাদের জন্য আশাব্যঞ্জক।
যদিও এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন থেকে অচলায়তন ছিল। ইহার পরও আমাদের শিক্ষকরা গবেষণার কাজ করে গেছেন। আমরা এই প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজকে আরও বেগবান করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।
ঢাবির চেয়ে এত কম সংখ্যক প্রবন্ধ প্রকাশনার ব্যাপারে তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে বর্তমান সরকারের বরাদ্দকৃত অর্থ অনেকটাই অপ্রতুল।
