রা জ শা হী র আ লোঃ – কেশরহাট পৌর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ইউপি অডিটোরিয়াম হলে জমকালো আয়োজনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান আল আমিন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার, যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, বসন্তকেদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রশিদ, মৌগাছি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলতাব হোসেনসহ ইউপি’র বিভিন্ন ওয়ার্ড হতে আগত আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
যাদের জন্য আয়োজন তাঁরা হলেন, নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন, মেজর আলী, জালাল উদ্দিন মন্ডল, কামাল উদ্দিন, উহাব দেওয়ান, আকতার, সাইদুর, একরাম আলী, আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাঃ আনোয়ারা বেগম, ফেরদৌসী আকতার কেয়া, মিনা বেগম।
