Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

করোনায় সাত মাসে সর্বনিম্ন ১২ জনের মৃত্যু

নিউজডেস্ক October 8, 2021

আলো ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী ছয়জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। এর আগে সর্বশেষ ১৭ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হলো। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৬৬৩ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জনে দাঁড়ালো। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, ষাটোর্ধ্ব পাঁচজন, সত্তরোর্ধ্ব তিনজন এবং বাকি একজনের বয়স আশির বেশি। এছাড়া সর্বশেষ মৃত ১২ জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন এবং খুলনায় দুজনের মৃত্যু হয়।

Continue Reading

Previous: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা
Next: সড়কে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না: শাজাহান খান

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217520
Users Today : 788
This Month : 165035
This Year : 188956
Total Users : 217520
Views Today : 13428
Total views : 771786

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.