Skip to content
October 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে টিএইচ খানের জানাজা সম্পন্ন

নিউজডেস্ক January 18, 2022

আলো ডেস্ক: নিজের চিরচেনা কর্মস্থল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাবেক বিচারপতি তাফাজ্জাল হোসেন (টিএইচ) খানের জানাজা শেষ হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বারের সাবেক এই সভাপতির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সুপ্রিমকোর্টের (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর পরে ময়মনসিংহের হালুয়াঘাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এদিকে, টিএইচ খানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় সদস্যের বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী ও আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল টিএইচ খানের মৃত্যুতে শ্রদ্ধা জানানোর বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

তখন প্রধান বিচারপতি বলেন, আমরা এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে, সিনিয়র আইনজীবী টিএইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগ পরিচালনা করা হবে না। বার্ধক্যজনিত নানা জটিলতা ও নিউমোনিয়া নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন টিএইচ খান গত রোববার বিকেল ৫টায় মারা যান।

দেশের প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে টিএইচ খানের জানাজা শেষে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে দাফনের উদ্দেশ্য গ্রামের বাড়ীতে রওয়ানা দিয়েছে।

ময়মনসিংহের ফুলপুর হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং আনন্দ মোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি নেন। একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন তিনি। বেশ কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ কলেজে অধ্যাপনাও করেন সুপ্রিম কোর্টের প্রবীণ এই আইনজীবী।

১৯৫১ সালের ১৪ মার্চ তিনি হাইকোর্টের আইনজীবী হন। ১৯৬৮ সালে তিনি পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৭৩ সালের জুলাই মাস থেকে আবার আইন পেশায় ফিরে আসেন। ১৯৭৪ সালে তিনি প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।

১৯৭৯ সালে তিনি পার্লামেন্ট নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালের ১৫ নভেম্বর আইন, শিক্ষা, ধর্ম, ভূমি ও রাজস্ব এবং ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নেন। ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের নেতৃত্বে নতুন সামরিক আইন জারি করা হলে তিনি আবার আইন পেশায় ফিরে যান। ১৯৮৬ সালে এরশাদের নির্বাচনের বিরোধিতা করায় গ্রেপ্তার হন।

১৯৯২ সালে টিএইচ খান সুইজারল্যান্ডের জেনেভাস্থ জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশনের মেম্বার এবং একই বছর জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

১৯৯৪ সালে তিনি দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। ১৯৯৫ সালে টিএইচ খান সাউথ এশিয়া জোন থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত রুয়ান্ডা ট্রাইব্যুনালের বিচারপতি নির্বাচিত হন।

১৯৯৯ সালের ১৯ জুন পর্যন্ত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে বিচারকার্য পরিচালনা করে দেশে ফিরে এসে আবার আইন পেশা শুরু করেন।

Continue Reading

Previous: বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে হেলপারের লাশ উদ্ধার
Next: বাড়তে পরে তাপমাত্রা, কেটে যাবে শৈত্যপ্রবাহ

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026
বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

September 30, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

593597
Users Today : 5162
This Month : 172968
This Year : 565033
Total Users : 593597
Views Today : 25058
Total views : 2180956

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.