Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

করোনা নিয়ন্ত্রণে সর্বাত্মাক সতর্কতা জরুরী

নিউজডেস্ক January 18, 2022

স ম্পা দ কী য়ঃ বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনা। করোনার নতুন ধরণ ওমিক্রন সংক্রমণের হার দ্রুত বাড়ছে। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক করোনা শনাক্তের হার শূন্যের কাছাকাছি চলে গিয়েছিল। এখন আবার তা ১৪ শতাংশের ওপরে উঠেছে। প্রতিদিনই বাড়ছে এই হার। নতুন এই ঢেউয়ের শুরুতে সংক্রমণের বেশির ভাগই ছিল ঢাকায়।

এখন আবার তা সারা দেশে ছড়াতে শুরু করেছে। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনসহ যে ১১ দফা বিধি-নিষেধ জারি করেছিল, কোথাও সেগুলো সঠিকভাবে পালিত হচ্ছে না। বাণিজ্য মেলাসহ জনসমাগমের স্থানগুলোতে মানুষের মধ্যে নূন্যতম সচেতনতাও দেখা যায় না। সামাজিক দূরত্ব মেনে চলা তো দূরের কথা বেশির ভাগ মানুষ মাস্ক পর্যন্ত পরে না। এ অবস্থায় মহামারি আরো প্রবলরূপে ফিরে আসার আশঙ্কাই করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জানা যায়, উন্নত অনেক দেশে প্রায় শতভাগ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে বুস্টার ডোজও। এর পরও সেসব দেশে ওমিক্রন সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও করোনার নতুন ঢেউ ব্যাপক হারে ছড়িয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ পৌনে তিন লাখে উঠেছে। আমাদের টিকা প্রদানের হার এখনো কম। বুস্টার ডোজ দেওয়া হয়েছে আরো কম। এই অবস্থায় সংক্রমণ রোধে শুধু বিধি-নিষেধ আরোপ করাটাই যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা।

বিশেষজ্ঞরা মনে করেন, মানুষ সচেতন হলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে কঠোর বিধি-নিষেধ বা লকডাউনের প্রয়োজন হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে করোনার এমন কঠিন পরিস্থিতিতেও বহু মানুষের আচরণে নূন্যতম সচেতনতাটুকুও দেখা যায় না। যানবাহন, শপিং মল, হাট-বাজারে মানুষের গাদাগাদি ভিড় এবং বেশির ভাগেরই মাস্ক নেই।

আন্ত নগর ট্রেনে বিধি-নিষেধ কিছুটা মানা হলেও লোকাল ট্রেনে ততটা মানা হচ্ছে না। বাস, লঞ্চের অবস্থা তো ভয়াবহ। এই অসচেতনতার কত বড় মূল্য আমাদের দিতে হতে পারে তার কিছুটা ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে। হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ দ্রুত বাড়ছে। শিগগিরই আইসিইউ সংকট দেখা দিতে পারে।

এটি স্পষ্ট যে, করোনা মহামারির কারণে দেশের অর্থনীতির রীতিমতো বিপর্যস্ত অবস্থা। এমন সময়ে ফের যদি মহামারি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে হয়তো আবারও আমাদের কঠোর লকডাউনে যেতে হতে পারে। সেটি যেমন দেশের জন্য, তেমনি ব্যক্তির জন্যও অত্যন্ত করুণ পরিণতি ডেকে আনতে পারে। কাজেই আমরা নিজেরা সতর্ক হব এবং অন্যান্যের সতর্ক করবো এটাই কাম্য।

Continue Reading

Previous: বিপিএল দিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান মাহমুদউল্লাহ
Next: সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

542635
Users Today : 2191
This Month : 122006
This Year : 514071
Total Users : 542635
Views Today : 9323
Total views : 1925936

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.