Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ভোজ্য তেলের দাম হ্রাসে পদক্ষেপ নিন

নিউজডেস্ক January 25, 2022

স ম্পা দ কী য়ঃ ভোগ্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা এখনো কাটেনি। শীতের ভরা মৌসুমেও সবজির দাম চড়া। তবে ক্রেতাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে ভোজ্য তেল। কোনো কারণ ছাড়াই দেশের খোলাবাজারে ভোজ্য তেলের দাম বাড়তে শুরু করেছে। গত ২ জানুয়ারি ভোজ্য তেল পরিশোধন কারখানাগুলোর সমিতির পক্ষ থেকে সয়াবিনের দাম লিটারে অন্তত আট টাকা এবং পাম তেল লিটারে ১১ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে বাণিজ্য মন্ত্রণালয় সম্মতি না দিলেও বাজারে ভোজ্য তেলের দাম ঠিকই বেড়ে গেছে। কম্পানির বিক্রয় প্রতিনিধিরা খুচরা বিক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম রাখছেন।

জানা যায়, বাজারে সব ধরনের ভোজ্য তেল নির্ধারিত দামের চেয়ে ৫ থেকে ১৪ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এর আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘দাম বাড়ার হলে বাড়বে, কমার হলে কমবে। তবে বিচার-বিশ্লেষণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমান দামই থাকবে। সব কিছু বিবেচনা করে এরপর যেটা সুবিধাজনক হয়, সেটাই করা হবে। ’

বাণিজ্যমন্ত্রীর কথার প্রতিফলন দেখা যাচ্ছে না ভোগ্যপণ্যের বাজারে। বাজারে ভোক্তাকে বাড়তি দামেই তেল কিনতে হচ্ছে। তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা মন্ত্রণালয়কে জানানোর প্রয়োজনই বোধ করেননি। গত ১৭ অক্টোবর ভোজ্য তেলের দাম বাড়ানো হয় লিটারপ্রতি সাত টাকা পর্যন্ত। সর্বশেষ নির্ধারিত দাম অনুসারে খোলা সয়াবিন খুচরায় প্রতি লিটার সর্বোচ্চ ১৩৬ টাকা, এক লিটার বোতলজাত সর্বোচ্চ ১৬০ টাকা, পাঁচ লিটার ৭৬০ টাকা, খোলা পাম ১১৮ টাকায় বিক্রি হওয়ার কথা।

এখন খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৫৮ টাকা কেজি। সে হিসাবে প্রতি লিটারের দাম হয় ১৪০ থেকে ১৪৫ টাকা। এক লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। আমদানি ও সরবরাহ পরিস্থিতি ভালো থাকার পরও ভোজ্য তেলের বাজারে এই অস্থিরতা।

এটা ঠিক যে, দেশের ভোজ্য তেলের বাজার সম্পূর্ণ আমদানিনির্ভর। চলতি মাসের শুরুতে তেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়, তার কারণ হিসেবে দেখানো হয়েছিল আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে তার প্রভাব দেশের বাজারে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমে এমন কোনো উদাহরণ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না।

সামনে রোজা আসছে। রোজার সময় ভোজ্য তেলের চাহিদা বাড়ে। তখন তেলের দাম কোথায় যাবে সেটাও এখন থেকে ভাবতে হবে। সরকার ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: এবার ‘ডক্টর স্ট্রেঞ্জ ২’ সিনেমায় টোবি
Next: মাশরাফি এখনও ফুরিয়ে যায়নি!

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.