রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
দ্বিমুখী আতঙ্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতারা। একদিকে গ্রেফতার ও মামলা-হামলা, অন্যদিকে দলীয় পদ হারানোর ভয় এই দ্বিমুখী আতঙ্কে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতারা।
কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এখন সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। এই দলের নেতারা জানিয়েছেন,নতুন কর মামলা দাযেরের পাশাপাশি পুরাতন মামলাগুলির কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে শুরু করেছে বর্তমান সরকার।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাজনৈতিক মামলায় দন্ডাদেশ প্রদানের মাধ্যমে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের অযোগ্য ঘোষণার ব্যবস্থা করতেই এই উদ্যাগে বলে অভিযোগ করেন তারা।
রাজধানী ঢাকাসহ বিভাগীয়,জেলা,উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা কয়েকশত মামলা এখন রায় ঘোষণার অপেক্ষায়।
ফলে নেতাদের মধ্যে যেমন নতুন করে মামলা আতঙ্ক শুরু হয়েছে,তেমনি দলের ভিতরে অব্যাহতি,বহিস্কার,কমিটি থেকে বাদ পড়া,কেন্দ্র থেকে শোকজ নোটিশ প্রদানের চলমান ঘটনায় বিএনপি নেতাদের এখন রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। (চলবে)
