Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

সহযোগিতা না করতে যুক্তরাষ্ট্রকে চিঠি লিখেছেন ফখরুল: তথ্যমন্ত্রী

নিউজডেস্ক January 28, 2022

আলো ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে সই করে চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশকে বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা না দেওয়ার জন্য। একটি দলের মহাসচিব কীভাবে এসব কাজ করতে পারেন? এরা আসলে দেশের ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী।

গতকাল শুক্রবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ আরও বলেন, দেশের উন্নয়নে মানুষ খুশি হলেও বিএনপি খুশি হতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছেন। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুণ্ণ হয় সেজন্য টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। বিএনপি ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের আয়োজন করেছেন। সেই সংলাপে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।

যায়নি। কারণ বিএনপি ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে। সব কিছুতে না। তারা না রোগে আক্রান্ত। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও না। তবে অনেক রাজনৈতিক দল সংলাপে যায়। সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশে যে এত উন্নয়ন হচ্ছে সেটি বেশি বেশি করে প্রচার করতে হবে। শুধু সেলফি তুলে ফেসবুকে দিলে হবে না। সরকারের উন্নয়ন কর্মকা-ও তুলে ধরতে হবে। ষড়যন্ত্রকারীদের মিথ্যাচারের জবাবও দিতে হবে।

ফেসবুক প্রচারের একটি বিশাল প্লাটফর্ম। দেশে ৪-৫ কোটি মানুষ টিভি দেখেন। এরমধ্যে নিউজ দেখেন মাত্র দুই কোটি মানুষ। আর ফেসবুক ব্যবহার করেন দেশের সাড়ে ৮ কোটি মানুষ। গাড়িতে, বাসে, ট্রেনে এমনকি বাথরুমে বসেও ফেসবুক দেখে। সুতরাং আমাদের এ মাধ্যমটাকে কাজে লাগাতে হবে। দেশবিরোধী বা সরকারবিরোধী পক্ষ ফেসবুকে অপপ্রচার চালালে আমাদের উচিত সেগুলোকে মিথ্যা হিসেবে সবার সামনে তুলে ধরা। মন্ত্রী আরও বলেন, আমি আমাদের দলের নেতাকর্মীদের বলবো-বিএনপি বুঝতে পারছে যে জনগণ তাদের কাছ থেকে সরে গেছে।

তাই সরকারের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তাই আমাদের নেতাকর্মীদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে সেগুলোকে মিথ্যা প্রমাণ করা এবং সরকারের উন্নয়ন বেশি বেশি করে ফেসবুকে তুলে ধরা। তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মানুষ খুশি, কিন্তু বিএনপি অসন্তুষ্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুণ্ণ হয় সেজন্য টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো কথা বলেন।

এটা দেখে আমার কষ্ট হয়। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: করোনামুক্ত হলেন জিএম কাদের
Next: নাটোরে ট্রাকচাপায় এলজিইডির হিসাবরক্ষক নিহত

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.