Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সব প্রকল্পের কাজ দ্রুত শেষ হোক

নিউজডেস্ক January 29, 2022

স ম্পা দ কী য়ঃ যত্রতত্র খোঁড়াখুড়ির পাশাপাশি বিভিন্ন ধরণের উন্নয়ন প্রকল্পের কাজ চলায় রাজধানীর কোথাও না কোথাও জনভোগান্তি লেগেই থাকে। এসবের মধ্যে মেট্রো রেলের নির্মাণকাজের জন্য রাজধানীবাসীকে বছরের পর বছর বহু ভোগান্তি পোহাতে হয়েছে। এই রেলপথের সঙ্গে যুক্ত অনেক সড়কেই মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকতে হয়েছে।

ভাঙাচোরা রাস্তায় প্রবল ঝাঁকুনি খেতে হয়েছে। ধুলা-কাদায় মাখামাখি হতে হয়েছে। এমন কষ্টের অভিজ্ঞতার পরও মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটেছে যখন শেষ ভায়াডাক্ট বসানোর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার মেট্রো রেল এক রেখায় নিরবচ্ছিন্নভাবে যুক্ত হলো। এখন ভায়াডাক্টের ওপর রেললাইন বসবে, বিদ্যুৎ সংযোগ ও স্টেশন তৈরি করা হবে। তার পরই চালু হবে স্বপ্নের মেট্রো রেল। এরইমধ্যে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার পথে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচল করছে। আশা করা হচ্ছে, আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে এই অংশে মেট্রো রেলে যাত্রী চলাচল শুরু হবে।

রাজধানী ঢাকার যানজট যে পর্যায়ে চলে গিয়েছিল তাতে এ ধরনের উদ্যোগ নেওয়ার কোনো বিকল্প ছিল না। এরইমধ্যে বেশ কিছু ফ্লাইওভার ঢাকার যানজট কিছুটা হলেও কমাতে পেরেছে। মেট্রো রেল উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে যানজট অনেকটাই কমে যাবে। এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিটসহ (বিআরটি) চলমান বাকি প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করা হচ্ছে।

কিন্তু এসব প্রকল্পের কাজ আরো দ্রুততর করা জরুরি হয়ে উঠেছে। মেট্রো রেলের নিচের অংশের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন নিচের সড়কপথে যাতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে দ্রুত সেই ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বলা হয়েছে, আগামী এপ্রিল থেকে স্টেশনের অংশ ছাড়া মিরপুর এলাকার বাকি সড়কপথ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আমরা আশা করব, সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে বাকি অংশের সড়কও নির্বিঘ্নে যান চলাচলের উপযুক্ত করে তোলা হবে।

ঢাকা মহানগরী পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। তদুপরি পরিকল্পিতভাবে শহরের সম্প্রসারণ না হওয়ায় পর্যাপ্ত সড়কপথও গড়ে ওঠেনি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সমতলে সড়কপথ বৃদ্ধি করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় যানজট নিরসনে ওপর দিয়ে কিংবা মাটির নিচ দিয়ে যোগাযোগব্যবস্থা গড়ে তোলা জরুরি।

সে লক্ষ্যেই সরকার এসব উদ্যোগ নিয়েছে। কিন্তু বাস্তবায়নের ধীরগতি মানুষের ব্যাপক ভোগান্তির কারণ হয়েছে। ধীরগতির কিছু বাস্তব কারণও রয়েছে। গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডির কারণে অনেক দিন মেট্রো রেলের কাজ বন্ধ থাকে। গত দুই বছর ধরে চলা করোনা মহামারিও প্রকল্প বাস্তবায়নের গতি শ্লথ করেছে। বর্তমানে বিআরটি লাইন-৩-এর কাজ ব্যাপক জনভোগান্তির কারণ হচ্ছে।

টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত অংশে বছরের পর বছর ধরে চলছে এই ভোগান্তি। দ্রুত এই ভোগান্তির অবসান হওয়া প্রয়োজন। বৃহত্তর কল্যাণের জন্য উন্নয়নকাজ চলাকালে কিছু ভোগান্তি মানুষকে পোহাতেই হবে। কিন্তু সেই ভোগান্তি যত কম হয়, ততই মঙ্গল। সেজন্য যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে তো বটেই, সম্ভব হলে তারও আগে সম্পন্ন করার চেষ্টা করতে হবে।

Continue Reading

Previous: চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
Next: দুর্নীতির মূলোৎপাটনে কঠোর ব্যবস্থা নিতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194515
Users Today : 1486
This Month : 142030
This Year : 165951
Total Users : 194515
Views Today : 8569
Total views : 608031

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.