Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দুর্নীতির মূলোৎপাটনে কঠোর ব্যবস্থা নিতে হবে

নিউজডেস্ক January 29, 2022

স ম্পা দ কী য়ঃ অবকাঠামোগতভবে বাংলাদেশ অনেক অগ্রগতি লাভ করেছে। সাম্প্রতিক সময়ে অবকাঠামো উন্নয়নে আরও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক উদ্যোগ চলমান রয়েছে। ফলে অবকাঠামোর দুর্বলতা অনেকটাই কমেছে।

তবে অবকাঠামোর এই অগ্রগতির পরও দেখা যাচ্ছে ব্যবসা-বাণিজ্যে কাক্সিক্ষত গতি আসছে না। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত জরিপে তার কিছু কারণ উঠে এসেছে। ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ-২০২১ : উদ্যোক্তা জরিপ’ শিরোনামের এই জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীদের ৬৮ শতাংশই মনে করেন দেশে ব্যবসা উন্নয়নের পথে প্রধান বাধা বা প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। তার পরই যে দুটি বাধা ব্যবসার পরিবেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন ব্যবসায়ীরা, সেগুলো হলো অদক্ষ আমলাতন্ত্র (৬৭ শতাংশ) ও অর্থায়নের সীমাবদ্ধতা (৫৫ শতাংশ)।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের পক্ষে সিপিডি প্রতিবছর বাংলাদেশে জরিপটি পরিচালনা করে। জরিপে ১০টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে অবকাঠামো, প্রতিষ্ঠান, নিরাপত্তা, আর্থিক বিষয়াদি, ব্যবসায় বিনিয়োগ, প্রতিযোগিতা, ব্যবসা পরিচালনায় সুশাসন, মানবসম্পদ গড়ে তোলা, কাজের পরিবেশ ও কর্মসংস্থান এবং অর্থনৈতিক পুনরুদ্ধার ও ঝুঁকি। করোনার নতুন ঢেউ ব্যাপকতা পাওয়ায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম এ বছর ‘বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা রিপোর্ট ২০২১-২২’ প্রকাশ করছে না।

তাই সংস্থাটির সম্মতি নিয়ে সিপিডি এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ব্যবসায়ীরা। করোনা মহামারির কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে বড় ব্যবসায়ীরা তা অনেকটা কাটিয়ে উঠলেও ছোট ও মাঝারি ব্যবসায়ীরা অনেকটাই পিছিয়ে আছেন। তাঁদের এভাবে পিছিয়ে থাকার জন্যও প্রধানত দায়ী দুর্নীতি। কারণ দুর্নীতি বড় ব্যবসায়ীদের তুলনায় অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ীদের বেশি ক্ষতি করছে। তাঁদের মতামতে এমন তথ্যই উঠে এসেছে। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের শতভাগই মনে করেন দুর্নীতি তাঁদের ব্যবসার প্রধান বাধা।

এতি স্পষ্ট যে, বাংলাদেশে ব্যবসার পরিবেশ অনুকূল নয়। এর কারণে দেশি-বিদেশি কোনো বিনিয়োগই কাক্সিক্ষত গতি পাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ, জ্বালানিসহ অবকাঠামোর অনেক উন্নয়ন হওয়ার পরও বিনিয়োগে গতি না আসাটা অত্যন্ত দুঃখজনক। বিশ্বব্যাংক ২০১৯ সালে ১৯০টি দেশের মধ্যে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ নামে যে তালিকাক্রম বা সূচক প্রকাশ করে তাতে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। এমনকি বাংলাদেশ আফগানিস্তানেরও (১৬৭তম) নিচে ছিল। বাংলাদেশের এমন পিছিয়ে থাকার কারণ যে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি তা আগেও অনেক জরিপ ও গবেষণায় উঠে এসেছে।

স্বল্পোন্নত দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না হলে তা কিভাবে সম্ভব হবে। সরকার আমলাতন্ত্রের দক্ষতা বাড়াতে দ্রুত উদ্যোগ নেওয়ার পাশাপাশি দুর্নীতির মূলোৎপাটনে আরো কঠোর ব্যবস্থা নিবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: সব প্রকল্পের কাজ দ্রুত শেষ হোক
Next: এভারটনের কোচ হতে চান না রুনি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194522
Users Today : 1493
This Month : 142037
This Year : 165958
Total Users : 194522
Views Today : 8635
Total views : 608097

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.