Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

চিকিৎসাকেন্দ্রের দীনতা দূর করতে হবে

নিউজডেস্ক January 30, 2022

স ম্পা দ কী য়ঃ চিকিৎসা পাওয়া নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। কিন্তু বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশে যথেষ্ট চিকিৎসাকেন্দ্র যেমন নেই, একইসাথে রয়েছে চিকিৎসকেরও প্রচুর সংকট। তার চেয়েও যে সমস্যা প্রকট সেটি হলো বিদ্যমান চিকিৎসাকেন্দ্রগুলোর অবস্থা বেশ করুণ। একপাশে হাসপাতালের দেয়াল, অন্যদিকে বসবাস ৫০ পরিবারের। ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাব সিলমাপাড়ার এই ৫০ পরিবারের লোকজনের বাইরে যাতায়াত, হাট-বাজারে যাওয়ার কোনো রাস্তা নেই। তাদের যাতায়াত করতে হয় হাসপাতালের দেয়াল টপকে। অথচ এই হাসপাতালের জন্য এ এলাকার মানুষও জমি দিয়েছে। এখন তাদের যাতায়াতের কোনো রাস্তা নেই।

বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবর থেকে জানা যায়, হাসপাতালের দেয়ালের ওপর দিয়ে একটি লাশ নেওয়া হচ্ছে জানাজার জন্য। এইএলাকায় একটি মসজিদ থাকলেও জানাজার জন্য জায়গা নেই। ফলে কেউ মারা গেলে জানাজার জন্য এভাবেই লাশ নিতে হয়। চলাচলের রাস্তা না থাকায় প্রায় ৪০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে এই এলাকার মানুষ। রাস্তার জন্য আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। পৌর মেয়রের ভাষ্য, রাস্তা করার জন্য অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু জায়গা না পাওয়ায় রাস্তা করা সম্ভব হয়নি।

এটি স্পষ্ট যে, মানুষের মনে সরকারের কল্যাণকামী ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। ‘মুজিববর্ষে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ-সহনীয় সেমিপাকা ঘর, আর ২ শতাংশ জমির মালিকানা। সব মহল থেকেই এই প্রকল্পের প্রশংসা করা হয়েছে। বাংলাদেশের অগ্রগতি নিয়ে বিভিন্ন দেশ ও সংস্থা আশাবাদ ব্যক্ত করেছে। দেশের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে। সেখানে পৌর এলাকার কিছু মানুষ শুধু একটি রাস্তার অভাবে অনেকটাই বন্দি বা অবরুদ্ধ জীবন কাটাতে বাধ্য হচ্ছে?

এক্ষেত্রে পৌর মেয়রও যেন নিরুপায়। তিনি বলেছেন, জায়গার অভাবে রাস্তা করা সম্ভব হচ্ছে না। জায়গা বের করা কি এতই কঠিন কাজ। একটি দেয়ালের কারণে অবরুদ্ধ থাকবে একটি এলাকার মানুষ, এটা হতে পারে?

বিদ্যমান সংকট থেকে ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাব সিলমাপাড়ার এই ৫০ পরিবারের লোকজনের উত্তরণের জন্য যাতায়াতের একটি রাস্তার ব্যবস্থা দ্রুতই করা হবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: বেকারদের কর্মসংস্থান জরুরি
Next: মেট্রোরেল প্রকল্পের কাজে দ্রুততা আনতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.