Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মেট্রোরেল প্রকল্পের কাজে দ্রুততা আনতে হবে

নিউজডেস্ক January 30, 2022

স ম্পা দ কী য়ঃ বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে মেট্রোরেল একটি মাইলফলক হতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর চেহারা যেমন পরিবর্তিত হবে, তেমনি যানজট বহুলাংশে কমে আসবে। মেট্রো রেলের নির্মাণকাজের জন্য রাজধানীবাসীকে বছরের পর বছর বহু ভোগান্তি পোহাতে হয়েছে। এই রেলপথের সঙ্গে যুক্ত অনেক সড়কেই মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকতে হয়েছে। ভাঙাচোরা রাস্তায় প্রবল ঝাঁকুনি খেতে হয়েছে। ধুলা-কাদায় মাখামাখি হতে হয়েছে।

কষ্টের পরই আসে আনন্দ। এমন কষ্টের অভিজ্ঞতার পরও মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটেছে গত বৃহস্পতিবার, যখন শেষ ভায়াডাক্ট বসানোর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার মেট্রো রেল এক রেখায় নিরবচ্ছিন্নভাবে যুক্ত হলো। এখন ভায়াডাক্টের ওপর রেললাইন বসবে, বিদ্যুৎ সংযোগ ও স্টেশন তৈরি করা হবে। তার পরই চালু হবে স্বপ্নের মেট্রো রেল।

এটি বলার অপেক্ষা রাখে না যে, ঢাকা শহরের যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে। বেশ কিছু ফ্লাইওভার ঢাকার যানজট কিছুটা হলেও কমাতে পেরেছে। মেট্রো রেল উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে যানজট অনেকটাই কমে যাবে। এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিটসহ (বিআরটি) চলমান বাকি প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এসব প্রকল্পের কাজ আরো দ্রুততর করা জরুরি হয়ে উঠেছে। মেট্রো রেলের নিচের অংশের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন নিচের সড়কপথে যাতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে দ্রুত সেই ব্যবস্থা করতে হবে।

এটি স্পষ্ট যে, ঢাকা মহানগরী পৃথিবীর অন্যতম একটি মেগাসিটি। এই শহর ঘনবসতিপূর্ণ।  তদুপরি পরিকল্পিতভাবে শহরের সম্প্রসারণ না হওয়ায় পর্যাপ্ত সড়কপথও গড়ে ওঠেনি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সমতলে সড়কপথ বৃদ্ধি করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় যানজট নিরসনে ওপর দিয়ে কিংবা মাটির নিচ দিয়ে যোগাযোগব্যবস্থা গড়ে তোলা জরুরি। সে লক্ষ্যেই সরকার এসব উদ্যোগ নিয়েছে। কিন্তু বাস্তবায়নের ধীরগতি মানুষের ব্যাপক ভোগান্তির কারণ হয়েছে। ধীরগতির কিছু বাস্তব কারণও রয়েছে। গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডির কারণে অনেক দিন মেট্রো রেলের কাজ বন্ধ থাকে। গত দুই বছর ধরে চলা করোনা মহামারিও প্রকল্প বাস্তবায়নের গতি শ্লথ করেছে। বর্তমানে বিআরটি লাইন-৩-এর কাজ ব্যাপক জনভোগান্তির কারণ হচ্ছে। টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত অংশে বছরের পর বছর ধরে চলছে এই ভোগান্তি। দ্রুত এই ভোগান্তির অবসান হবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: চিকিৎসাকেন্দ্রের দীনতা দূর করতে হবে
Next: ৩ কোটি রুপি পারিশ্রমিক চাইছেন রাশ্মিকা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.