স্টাফ রিপোর্টার
মুজিব আদর্শে বিশ্বাসী প্রকৌশলীবৃন্দের উদ্যেগে রাজশাহীর কোর্ট সংলগ্ন হড়গ্রাম মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জীব কুমার ভাটী ,সহকারী হাই কমিশনার (ভারত) প্রধান হিসেবে উপস্থিত থেকে তিনি শতাধিক সনাতন ধর্মালম্বী নারী পুরুষের হাতে শাড়ী ও লুঙ্গি তুলে দেন ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় শ্রী সঞ্জীব কুমার ভাটী মুজিব আদর্শে বিশ্বাসী প্রকৌশলীবৃন্দকে ধন্যবাদ জানান এই মহৎ কাজটি করার জন্য তিনি বলেন যে আমি বিগত কয়েকবছর ধরে দেখছি যে মুজিব আদর্শে বিশ্বাসী প্রকৌশলীবৃন্দ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবং বিভিন্ন সময়ে তারা সনাতন ধর্মালম্বীদের পাশে থেকে তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তিনি তার বক্তিতায় ভারত বাংলাদেশের পাঁশে থেকে যে সকল উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই সকল বিভিন্ন বিষয় তুলে ধরেন ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ঠ নারী নেত্রী ও সমাজ সেবক লাসমী চৌধুরী স্মৃতি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.নীরেন্দ্র নাথ মুস্তফী যন্ত্রকৌশল বিভাগ রুয়েট, প্রকৌশলী অমিত রায় চৌধুরী ,ড.সজল কুমার দাস,প্রকৌশলী মুফতি মাহমুদ রনি সহ প্রমুখ প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন
