রা জ শা হী র আ লোঃ – সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রানিসম্পদ প্রদর্শনী’ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে ৩৪টি ষ্টল অংশগ্রহণ করে।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় বুধবার দিনব্যাপি উপজেলার এসসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র। এ সময় উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (এমপি) ।
সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া ষ্টলগুলোর মধ্যে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেন, বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন শায়লা শারমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার ইয়াসমিন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, উপজেলা ডেইরী ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন কুমার মৈত্রী প্রমুখ।
