Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্ব দিতে হবে

নিউজডেস্ক February 18, 2022

স ম্পা দ কী য়ঃ করোনা মহামারীতে নানা চড়াই উৎরাই পার করতে হয়েছে কিংবা হচ্ছে বাংলাদেশকে। এ সময়ে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। ২০১৭ সালে বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী ছিল ১০ লাখের ওপর। ২০২০ সালে সেই সংখ্যা কমে হয় দুই লাখ ১৭ হাজার ৬৬৯ জন। শুধু বাংলাদেশেই নয়, জনশক্তি রপ্তানিকারী প্রতিটি দেশেই এই সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে।

শ্রমবাজার খারাপ হওয়ায় কমেছে রেমিট্যান্স বা প্রবাস আয়ের প্রবাহ। কিন্তু সুখের বিষয়, কর্মী কমলেও ২০২০ সালে বাংলাদেশের প্রবাস আয় বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। গত বুধবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত এশিয়ান ইকোনমিক ইন্টিগ্রেশন রিপোর্ট (এইআইআর) ২০২২ প্রতিবেদন অনুযায়ী, ২১.৭ বিলিয়ন ডলার আয় করে ২০২০ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। প্রথম স্থানে আছে ভারত। এরপর চীন, ফিলিপাইন ও পাকিস্তান রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে। প্রতিবেদন অনুযায়ী, সরকারের গৃহীত কিছু পদক্ষেপ, বিশেষ করে প্রণোদনা প্রদানের ফলে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহিত হয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশে কর্মক্ষম অথচ বেকার তরুণের সংখ্যা এখনো অনেক বেশি। দিন দিনই বাড়ছে এই সংখ্যা। দেশে উপযুক্ত কর্মসংস্থান না হওয়ায় অনেকেই বিদেশে পাড়ি জমান। কিন্তু বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগ কম থাকায় অনেকেই দালাল বা মানবপাচারকারীদের খপ্পরে পড়েন। এতে তাঁরা শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হন না, তাঁদের ও তাঁদের পারিবারিক জীবনে নেমে আসে এক শোচনীয় পরিণতি। গত ২৫ জানুয়ারি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় অতিরিক্ত ঠাণ্ডায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনা মহামারির সময় বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে এক ধরনের স্থবিরতা নেমে এসেছিল। সেই স্থবিরতা কমিয়ে অর্থনীতি আবার চাঙ্গা হচ্ছে। শ্রমশক্তি আমদানিকারক দেশগুলোতে নতুন করে চাহিদা তৈরি হচ্ছে। এই সুযোগ আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি আমাদের দক্ষ জনশক্তি রপ্তানির ওপর আরো বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, কায়িক শ্রমের চাহিদা ক্রমেই কমছে। প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে দক্ষ জনশক্তির চাহিদা। তা ছাড়া দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে প্রবাস আয়েও উল্লম্ফন ঘটবে। যাদের শ্রমে-ঘামে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার তহবিল ক্রমেই স্ফীত হচ্ছে, তাদের জন্য সরকার আরো সুযোগ-সুবিধা বাড়াবে এটাই কাম্য।

Continue Reading

Previous: মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে না কেন?
Next: করোনায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ২৫৮৪ জন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194703
Users Today : 1674
This Month : 142218
This Year : 166139
Total Users : 194703
Views Today : 10119
Total views : 609581

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.