রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশের রেল পথে দূর্ঘটনা কমছেনা। রেল লাইনও ঝুকিপূর্ণ। অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার ঘটনা ঘটছে নিয়মিতভাবে। জোড়াতালি দিয়ে মেরামত করে সচল রাখা হচ্ছে এই রেল পথটিকে।
এই রকম একটি রেল পথ হচ্ছে রাজশাহী থেকে আব্দুলপুর রেল স্টেশন পর্যন্ত। গত মঙ্গলবার অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী “বনলতা” এক্সপ্রেস ট্রেনটি।
রাজশাহী জেলার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় রেললাইন ভাঙা দেখতে পেয়ে লাল গামছা টানিয়ে ট্রেনটিকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করেন স্থানীয় ২ জন ব্যক্তি।
ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে সেদিন ৮৫০ জন যাত্রী ছিল। রেললাইন মেরামত করে দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ইহার আগে গত ১২ই ফেব্রুয়ারী রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী রেলসেতুর ভাঙা লাইনে ঝুঁকিতে পড়েছিল ” উত্তরা এক্সপ্রেস “ট্রেনটি।
