রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান চলছে। প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পটির আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, সকল ওয়ার্ডে রাস্তা ড্রেন সহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
গতকাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নানাবিধ উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে উন্নয়ন কাজের মান দেখেন ও প্রকৌশলীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন মেয়র মহোদয়।
রাসিকের প্রকৌশলী বিভাগ জানিয়েছে, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরমধ্যে নগরীর তালাইমারী থেকে কাটাখালি ফোরলেন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন সিটি মেয়র।
সড়কটি নির্মাণের আওতায় উভয়পাশে ফুটপাত, রাস্তার উভয় পাশে স্লাবসহ ড্রেন, ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। পরিদর্শনকালে রাসিকের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
