Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পরিবেশবান্ধব উন্নয়নে জোর দিতে হবে

নিউজডেস্ক February 20, 2022

স ম্পা দ কী য়ঃ করোনা মহামারী বিশ্ব থেকে এখনো নিঃশেষ হয়ে যায়নি। পুরো বিশ্বের মাথায় এখনো সংকটের কালো মেঘ জমে আছে। সারা বিশ্বে গত দুই বছরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫৯ লাখ মানুষ। আর জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, পরিবেশদূষণের কারণে এক বছরেই মারা গেছেন কমপক্ষে ৯০ লাখ মানুষ। অর্থাৎ করোনাভাইরাসে মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি।

জানা যায়, এই ৯০ লাখের মধ্যে ৭০ লাখ মানুষেরই মৃত্যু হয়েছে শুধু বায়ুদূষণের কারণে। প্রতিবেদনে বলা হয়, এসব মৃত্যুর বেশির ভাগই হচ্ছে নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে, যা কোনো কোনো দেশের মোট মৃত্যুর ৯০ শতাংশেরও বেশি। বায়ুদূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থাও অত্যন্ত খারাপ। রাজধানী ঢাকাসহ দেশের আটটি প্রধান শহর রয়েছে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায়। শুধু বায়ুদূষণ নয়, পানি ও মৃত্তিকাদূষণসহ অন্যান্য দূষণের দিক থেকেও বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ। ফলে শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার, হৃদরোগ, কিডনি ও লিভারের রোগ দ্রুত বাড়ছে।

এটি স্পষ্ট যে, পরিবেশদূষণ রোধে দেশে অনেক আইন রয়েছে। সেসব আইন বাস্তবায়নের জন্য পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থা রয়েছে। কিন্তু আইনের সঠিক বাস্তবায়ন নেই বললেই চলে। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে দেখা যায়, দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনিয়ম ও অবৈধ অর্থ লেনদেনের রীতিমতো মহোৎসব চলে। তীব্র দূষণকারী কারখানাও অনায়াসে পরিবেশ ছাড়পত্র পেয়ে যায়।

শহরাঞ্চলে অসংখ্য ফিটনেসহীন গাড়ি অনবরত বায়ুদূষণের কারণ হচ্ছে, অথচ যাদের সেগুলো নিয়ন্ত্রণ করার কথা তারা তা করছে না। ফলে উন্নত হওয়ার বদলে দেশের পরিবেশের অবনতিই বেশি হচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।

তার মধ্যে আছে, দেশের কোন কোন এলাকার বাতাস সবচেয়ে দূষিত এবং এই দূষণের উৎস কী, সেটা চিহ্নিত করে তা কমানোর জন্য কর্মপরিকল্পনা দেওয়া, সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের উপযুক্ত স্থানে পর্যাপ্ত ‘কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন’ (সিএএমএস) স্থাপন করা, একই সঙ্গে বিপজ্জনক ও অস্বাস্থ্যকর বায়ু থেকে জনগণকে রক্ষায় সতর্কতামূলক সংকেত পদ্ধতি চালু করা।

এ ছাড়া পোড়ানো ইটের বিকল্প পদ্ধতি উন্নয়নের জন্য ২০১৯ সালে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা বাস্তবায়নের কর্মপরিকল্পনাও চাওয়া হয়েছে।

দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। কিন্তু যেসব অর্থনৈতিক কর্মকা- মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, কোনো সভ্য দেশে চলতে পারে না। উচ্চ আদালতের নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালিত হবে, এবং পরিবেশদূষণ রোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: এবারই প্রথম বড় পর্দায় নিশো ও মেহজাবীন
Next: বিপন্ন খালগুলোকে রক্ষা করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.