Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বিপন্ন খালগুলোকে রক্ষা করতে হবে

নিউজডেস্ক February 20, 2022

স ম্পা দ কী য়ঃ বাংলাদেশ নদী, হাওড়-বাওর, খাল-বিল সমৃদ্ধ দেশ হিসেবেই পরিচিত। কিন্তু নদীবিধৌত দেশটির গৌরব যেন ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। সারা দেশেই নদী-খালের অবস্থা অত্যন্ত শোচনীয়। ক্রমাগতভাবে দখল, দূষণ ও ভরাটের শিকার হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে থাকা খালগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। এসব খাল উদ্ধারে উচ্চ আদালতের নির্দেশও যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না।

এতে কোন সন্দেহ নেই যে, সরকার খাল উদ্ধারের কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব পদক্ষেপের ধীরগতি, নিয়মিত তদারকির অভাব, অব্যবস্থাপনা এবং খালের নাব্যতা রক্ষার নিয়মিত উদ্যোগ না থাকায় সেসব পদক্ষেপও খুব একটা কাজে আসছে না। জানা যায়, মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ খালটি ১৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও খালে পানির প্রবাহ নেই। কালীগঙ্গা নদীর সঙ্গে যুক্ত উৎসমুখটি না কাটায় খালে পানির প্রবাহ আসছে না। অন্যদিকে কালীগঙ্গা নদীতেও চর পড়েছে এবং খালে পানি প্রবেশ ক্রমেই বেশি করে বাধাগ্রস্ত হচ্ছে।

জানা যায়, তিন দশক আগেও খালটিতে অন্তত ছয় মাস নদীর পানির প্রবাহ থাকত। সে সময় বড় বড় নৌকা চলাচল করত। নদীতে চর পড়ে নাব্যতা কমে যাওয়ায় খালটিও দ্রুত ভরাট হতে থাকে। সেই সঙ্গে খালের দুই পাশের শত শত বাড়িঘর থেকে নিয়মিত গৃহস্থালি বর্জ্য, হোটেল-রেস্তোরাঁর বর্জ্য ও অন্যান্য বর্জ্য পড়ে খালটি ভরাট হতে থাকে এবং রীতিমতো ভাগাড়ে পরিণত হয়।

এখন বর্ষা মৌসুমে খুব বেশি পানি হলে দুই মাসের মতো সামান্য পরিমাণে পানির প্রবাহ থাকে। এ অবস্থায় ২০০৭ সালে খালটি খনন ও সৌন্দর্যবর্ধনের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এর আওতায় ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় সোয়া ১৮ কোটি টাকা খরচ করা হয়। আশা করা গিয়েছিল, সংস্কারের ফলে খালটি তার আগের রূপ ফিরে পাবে। কিন্তু খালে পানির প্রবাহ না থাকায় সেই আশায় গুড়ে বালি।

এটি স্পষ্ট যে, এখন সারা দেশে, বিশেষ করে শহরাঞ্চল ও তার আশপাশের নদী ও খাল উদ্ধারে একটি মহাপরিকল্পনা জরুরী। বিচ্ছিন্ন কিছু উদ্যোগ এ ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না। নদী ও খালে গৃহস্থালি বর্জ্যসহ নানা ধরনের আবর্জনা ফেলে খাল ভরাটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সংস্কার করা খালটির নিয়মিত পরিচর্যার দায়িত্ব নিতে হবে মানিকগঞ্জ পৌরসভাকে। আগামী বর্ষার আগেই কর্তৃপক্ষ কালীগঙ্গা নদীর উৎসমুখে খালের সংযোগ নিশ্চিত করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: পরিবেশবান্ধব উন্নয়নে জোর দিতে হবে
Next: ডাগআউটে বলে কিক মেরে বহিষ্কার মরিনিয়ো

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.