Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

এবার একসঙ্গে অভিনয়ে জিৎ-অঙ্কুশ

নিউজডেস্ক October 9, 2021

এফএনএস বিনোদন: কলকাতা ঝুঁকছে তারকাবহুল সিনেমার দিকে। দর্শককে হলে ফেরাতে এই উদ্যোগ নিচ্ছে নানা প্রযোজনা প্রতিষ্ঠান। কখনো কখনো তারকারাও প্রযোজকের ভূমিকায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন কিছুদিন আগেই জানা গেছে দেবের প্রযোজনায় এক সিনেমায় তার সঙ্গে কাজ করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। বুম্বাদাকে দেখা যাবে সুপারস্টার জিতের সঙ্গেও একটি সিনেমাতে। সেটি প্রযোজনা করবে জিতের প্রযোজনা সংস্থা। এ ছাড়া প্রসেনজিতও বেশ কিছু মাল্টি স্টারকাস্ট সিনেমা তৈরির দিকে মনযোগী হচ্ছেন। এমন সময় জিতের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন ছড়ালেন দুষ্টু মিষ্টি নায়ক অঙ্কুশ হাজরা। খুব শিগগিরই হয়তো এই দুই তারকাকে নিয়ে সিনেমা আসতে চলেছে। সম্প্রতি একটি গণমাধ্যমে কথা বলতে গিয়ে এমনই ইঙ্গিত দিলেন অঙ্কুশ। জিৎও অঙ্কুশের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলেই জানা গিয়েছে। এমনকী নিজের প্রযোজনায় অঙ্কুশকে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাবও দিতে পারেন জিৎ। পূজায় এবার একাধিক বাংলা ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একদিকে অঙ্কুশের ‘এফআইআর’ যেমন রয়েছে, অন্যদিকে রয়েছে জিতের ‘বাজি’। নিজেদের ছবি নিয়ে দু’জনেই আশাবাদী। সেখানে নেই কোনো নেংরা প্রতিযোগিতা। বরং অঙ্কুশ চান, জিতের সিনেমায় কাজ করতে। কিছুদিন আগেই ইনস্টাগ্রামের লাইভ সেশনে বড়পর্দায় অঙ্কুশ-জিতের জুটি বাঁধার প্রসঙ্গ ওঠে। সেই প্রশ্ন প্রযোজক জিতকে ট্যাগ করে দেন অঙ্কুশ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অঙ্কুশ বলেন, ‘জিৎদার সঙ্গে কেমন আছো, ভাল আছো, এমন সম্পর্ক ছিল। কিন্তু ডান্স বাংলা ডান্স শোয়ের পর আমার আর জিৎদার একটা মারাত্মক বন্ড তৈরি হয়েছে। তো কোথাও না কোথাও গিয়ে না একসঙ্গে কাজ করার একটা চাহিদা তৈরি হয়েছে। যেভাবে হোক। জিৎদা এটাও বলেছে যে, যদি একটা সোলো ফিল্ম করতে চাও আমি প্রযোজনা করতে তৈরি আছি। এই বিষয়টা খুব ভালো লেগেছে আমার। আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম হওয়া উচিত। আমি যখন প্রযোজক হব, শুধু নিজেকে নিয়ে না ভেবে নতুন বা যোগ্য প্রতিভাদের যাতে সুযোগ দিতে পারি সেই চেষ্টা করব।’ ‘আমার ইচ্ছে আছে আমি আর জিৎদা একসঙ্গে কাজ করব। দেখা যাক, এমন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিত্রনাট্য। মানে এমন একটা কাস্ট হলে মানুষের আশা বেড়ে যায়। আকাশ ছোঁয়া সেই প্রত্যাশা পূরণ করার জন্য ভাল স্ক্রিপ্ট হতেই হবে। যদি তা অ্যাকশন ফিল্মও হয়, বিগেস্ট অ্যাকশন ফিল্ম হতে হবে’- যোগ করেন অঙ্কুশ।

Continue Reading

Previous: ভেঙে পড়েছেন শাহরুখ খান
Next: অসুস্থতা কাটিয়ে গানে ফিরলেন রিংকু

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.