Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

অসুস্থতা কাটিয়ে গানে ফিরলেন রিংকু

নিউজডেস্ক October 9, 2021

এফএনএস বিনোদন: আবারও গানে ফিরলেন বাউল, মরমি ও সুফি ঘরানার তরুণ গায়ক রিংকু। তবে গত দশ মাস এক বিভীষিকাময় সময় কাটিয়েছেন গানের প্রতিযোগিতা থেকে উঠে আসা এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। গত ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়েছিলেন তিনি। আর এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। গত আগস্টের শেষে আবার ঢাকা ফিরেছেন তিনি। জানালেন, শারীরিক অবস্থা এখন বেশ ভালো। ইতোমধ্যে গানেও ফিরেছেন। রিংকুবলেন, ‘দ্বিতীয়বারের মতো স্ট্রোক হয়েছিল এটা। স্ট্রোক করার পর আমার ডান পা ও হাত প্যারালাইজড হয়ে যায়। এরপর গ্রামেই ছিলাম। এখন পুরোপুরি আগের মতোই সক্রিয় হয়েছে হাত-পা। পাশাপাশি সিআরপিতে এখনও চিকিৎসা নিচ্ছি।’ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্টেও অংশ নিয়েছিলেন রিংকু। বলেন, ‘এখানে ঘুরতে এসেছিলাম। তবে হুট করেই ছোট পরিসরে কনসার্টের আয়োজন করা হয়। গাইলাম। খুব একটা সমস্যা হয়নি।’ নতুন গানও এসেছে এই গায়কের। গেল ৭ অক্টোবর জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে রিংকুর নতুন গান ‘মাটির ব্যাংক’। জলিল মাহমুদের কথা ও সুরে এর সংগীত করেছেন মোশাররফ হোসেন সেতু। এর আগে রিংকুর সবশেষ গান প্রকাশ হয় ২০১৯ সালের নভেম্বরে। হাবিব মোস্তফার সুরে ‘মানবসেবা’। ফলে প্রায় দুই বছর পর তার নতুন গান এলো এই অক্টোবরে। রিংকু জানান, গত বছরের ডিসেম্বরে ‘মাটির ব্যাংক’ গানটি রেকর্ড করেছিলেন তিনি। সেটিই এতদিন পর অবমুক্ত হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে আয়োজিত একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে সংগীতাঙ্গনে পথচলা শুরু রিংকুর। এরপর বাউল, মরমি ও সুফি গান গেয়ে নিজেকে স্বকীয় এক অবস্থানে নিয়ে গেছেন। শুধু নতুন প্রজন্মই নয়, সব ধরনের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় এই গায়ক।

Continue Reading

Previous: এবার একসঙ্গে অভিনয়ে জিৎ-অঙ্কুশ
Next: ইনস্টাগ্রাম থেকে তাদের আয় কত?

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.