Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শৈশব হোক মাত্রাতিরিক্ত পরীক্ষার চাপমুক্ত

নিউজডেস্ক October 9, 2021

‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’–বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ আজকের শিশুরাই ভবিষ্যতের পিতা-মাতা। এই শিশুরাই দেশের আগামীদিনের কর্ণধার। মানব সৃষ্টির ইতিহাসে প্রচলিত এই নীতিগুলো প্রকৃতির বিধান হিসেবে বিরাজমান। আদি থেকে এই নিয়ম মেনে চলে আসছে মানুষের সভ্যতা, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা।
কিন্তু জ্ঞান-বিজ্ঞানের জয়যাত্রায় মানুষের চিন্তায় ইতিবাচকতার পাশাপাশি আসছে নেতিবাচক পরিবর্তন। এর প্রভাব পড়ছে আজকের শিশুদের ওপরও। বিশেষ করে পড়ালেখায় এসেছে পরিবর্তন। বিগত দিনের শিশু আর আজকের দিনের শিশুদের মাঝে পড়ালেখার নিয়মনীতিতে বিস্তর ব্যবধান তৈরি হয়েছে।
সরকার ২০২৩ সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে যে নতুন শিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে, তাতে দশম শ্রেণির আগে কোনো পাবলিক পরীক্ষার কথা বলা হয়নি। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণিতে পিইসি ও ২০১০ সালে অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষা চালু করে সরকার। সেই থেকেই পরীক্ষা দুটি চলে আসছে শিক্ষাবিদসহ নানা মহলের বিরোধিতা ও আপত্তি সত্ত্বেও। তবে ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে পরীক্ষা দুটি হতে পারেনি। এতে শিক্ষার্থীদের মনে আশা জেগেছিল যে পরীক্ষার বাড়তি চাপ থেকে তারা রেহাই পাবে। কিন্তু অক্টোবরে এসেও পিইসির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। ব্যাপারটা সত্যি দুর্ভাগ্যজনক। অভিভাবক ও শিক্ষার্থীরা এখনো জানে না চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাটি (পিইসি) হবে কি না। নীতিনির্ধারকদের এই সিদ্ধান্তহীনতায় শিক্ষার্থী ও অভিভাবকেরা মহা দুশ্চিন্তায়। করোনার কারণে চলতি বছর জেএসসি হবে না, সে কথা শিক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়ে দিয়েছে।
পিইসি ও জেএসসির পক্ষে সরকারের একমাত্র যুক্তি হলো, এর ফলে শিশুশিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। যদি তা সত্যও হয়ে থাকে, সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি রাখে। শিশুদের আত্মবিশ্বাস জাগানোর নানা পথ আছে। শিক্ষার্থীদের ওপর বাড়তি পরীক্ষা চাপালে তাদের শিক্ষার মান বাড়ে, এমন প্রমাণ পাওয়া যায়নি, বরং পরীক্ষার কারণে কোচিং ও গাইড বইয়ের ব্যবসা জমজমাট হয়েছে। পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না গিয়ে কোচিংয়ে সময় কাটায় কিংবা বাড়িতে প্রাইভেট টিউটরের কাছে পড়ে। অধিক পরীক্ষা মানে অধিক জ্ঞানার্জন নয়, বরং অধিক প্রশ্নোত্তর মুখস্থ করা।
শিক্ষার এই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার জন্য সরকার নতুন শিক্ষাক্রম তৈরি করেছে, যেখানে যৌক্তিকভাবেই দশম শ্রেণি বা এসএসসিতে শিক্ষার্থীদের প্রথম পাবলিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। সরকার যদি নিজের ঘোষিত শিক্ষাক্রমকে অমান্য না করে, তাহলে কোনোভাবে উচিত হবে না পিইসি ও জেএসসিতে পাবলিক পরীক্ষা বহাল রাখা।
এক সময় শিশুরা নানা রকম খেলাধুলায় মেতে থাকত। বিশেষ করে গ্রাম-বাংলার শিশুরা প্রকৃতির সঙ্গে মিশে যেত নানা রকম প্রক্রিয়ায়। মুক্ত মাঠে খেলা করা, খাল-বিল-নদীতে সাঁতার দেওয়া, মাছ ধরা, শাপলা, শালুক ও পদ্ম তোলা, গাছে গাছে পাখির বাসা খোঁজা- এসব এখন অনেক শিশুর কাছে অলীক কল্পনা। এগুলো এখন হারিয়ে যাচ্ছে শিশুদের মাঝ থেকে। তার পরিবর্তে স্থান করে নিচ্ছে লেখাপড়ার অসম প্রতিযোগিতা। পরীক্ষার যাঁতাকলে পিষ্ট হচ্ছে শিশুদের স্বপ্ন ও স্পৃহা।
কেবল নতুন শিক্ষাক্রম নয়, সার্বিকভাবে শিক্ষার স্বার্থে শিশুশিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানো প্রয়োজন। কেননা, এসব পরীক্ষার কারণে কোচিং-নোটবই ব্যবসার স্ফীতি ছাড়া শিক্ষার্থীদের কোনো লাভ নেই। জেএসসির মতো পিইসি পরীক্ষাও বাতিল করা হোক। শিশুদের জন্য চাপমুক্ত জীবন নিশ্চিত করা হোক। তাদেরকে ছেড়ে দেওয়া হোক তাদের স্বপ্নের জগতে।

Continue Reading

Previous: ফসলের ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করতে হবে
Next: সাঁওতালদের জীবন-জীবিকার অবলম্বন রক্ষা করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.