Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

আড়াই বছর যাবৎ ঠিকাদারের দখলে রামাগাড়ী স্কুল মাঠঃ ভোগান্তিতে শিক্ষার্থীরা

নিউজডেস্ক October 10, 2021

আলো ডেস্ক: (বড়াইগ্রাম, নাটোর) : নাটোরের বড়াইগ্রামের রামাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় আড়াই বছর ধরে একটি ব্রিজের নির্মাণ সামগ্রী ফেলে দখল করে রাখা হয়েছে। এতে স্কুলের স্বাভাবিক কার্যক্রমের বিঘ্নি ঘটাসহ স্কুলের শিক্ষার্থী ও এলাকার তরুণ সমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায় আড়াই বছর আগে স্থানীয় নন্দকুজা নদীর উপরে পাশের বাগাতিপাড়া উপজেলা এলজিইডি’র উদ্যোগে ৯৯ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। মীর আক্তার হোসেন লিমিটেড ব্রিজটি নির্মাণের দায়িত্ব পান। নির্মাণ কাজ শুরুর সময় থেকেই ঠিকাদারের লোকজন নদীর পুর্বপাড়ে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইট, পাথর, রড, ব্লকসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখেন। এরপর করোনাকালীন দীর্ঘ ছুটি শেষে গত মাসে স্কুল খুলে দেয়া হলেও এগুলো সরানো হয়নি। মাঠ জুড়ে এসব সামগ্রী ফেলে রাখায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার উঠতি বয়সের কিশোর-তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন ও জাকিয়া খাতুন জানায়, করোনার মধ্যে বাড়ি থেকে বের হতে পারিনি। এখন স্কুল চালু হওয়ায় আমরা খুশী। কিন্তু মাঠজুড়ে ব্রিজ নির্মাণের জিনিসপত্র রাখায় আমাদেরকে সারাক্ষণ শ্রেণীকক্ষেই আটকে থাকতে হয়। টিফিনে বা অন্য সময় একটু দৌঁড়ঝাপ করবো, বান্ধবীদের সাথে খেলাধুলা করবো সে সুযোগ পাই না। স্থানীয় ক্রীড়ামোদি ছোটন, হাফিজুল ও দোয়েল জানান, আগে আমরা মাঠে খেলাধূলা করতাম। কিন্তু প্রায় আড়াই বছর যাবৎ মাঠ ঠিকাদারের লোকজনের দখলে, আমাদের খেলাধূলা বন্ধ চরমভাবে বিঘ্নিত হচ্ছে, পাথর আর রডের টুকরার কারণে খেলতে গিয়ে ঘটছে দূর্ঘটনা।
প্রকল্পের তদারকিতে থাকা মীর আক্তার হোসেন লিমিটেডের প্রকৌশলী মিনহাজুল ইসলাম বাঁধন বলেন, এলাকার উন্নয়ন কাজ করার জন্যই মাঠে এসব সামগ্রী রাখতে হয়েছে। তবে শিক্ষার্থীদের অসুবিধা হলে বিষয়টি নিয়ে কি করা যায় সেটা ভাবতে হবে।
প্রধান শিক্ষিকা নাজমা খাতুন জানান, প্রথম থেকেই মাঠে নির্মাণ সামগ্রী রাখতে নিষেধ করেছি। কিন্তু তারা আমাদের কথা শুনছেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হক বলেন, মাঠে এগুলো রাখায় শিক্ষার্থীদের খেলাধুলার ব্যাঘাত ঘটছে। তাদেরকে কিছুদিন আগেও মালামাল সরিয়ে নিতে বলেছি। আমি আবারও তাদের সাথে কথা বলবো যেন তারা দ্রুত সব কিছু সরিয়ে নেয়।
(বড়াইগ্রাম, নাটোর) : নাটোরের বড়াইগ্রামের রামাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় আড়াই বছর ধরে একটি ব্রিজের নির্মাণ সামগ্রী ফেলে দখল করে রাখা হয়েছে। এতে স্কুলের স্বাভাবিক কার্যক্রমের বিঘœ ঘটাসহ স্কুলের শিক্ষার্থী ও এলাকার তরুণ সমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায় আড়াই বছর আগে স্থানীয় নন্দকুজা নদীর উপরে পাশের বাগাতিপাড়া উপজেলা এলজিইডি’র উদ্যোগে ৯৯ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। মীর আক্তার হোসেন লিমিটেড ব্রিজটি নির্মাণের দায়িত্ব পান। নির্মাণ কাজ শুরুর সময় থেকেই ঠিকাদারের লোকজন নদীর পুর্বপাড়ে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইট, পাথর, রড, ব্লকসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখেন। এরপর করোনাকালীন দীর্ঘ ছুটি শেষে গত মাসে স্কুল খুলে দেয়া হলেও এগুলো সরানো হয়নি। মাঠ জুড়ে এসব সামগ্রী ফেলে রাখায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার উঠতি বয়সের কিশোর-তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন ও জাকিয়া খাতুন জানায়, করোনার মধ্যে বাড়ি থেকে বের হতে পারিনি। এখন স্কুল চালু হওয়ায় আমরা খুশী। কিন্তু মাঠজুড়ে ব্রিজ নির্মাণের জিনিসপত্র রাখায় আমাদেরকে সারাক্ষণ শ্রেণীকক্ষেই আটকে থাকতে হয়। টিফিনে বা অন্য সময় একটু দৌঁড়ঝাপ করবো, বান্ধবীদের সাথে খেলাধুলা করবো সে সুযোগ পাই না। স্থানীয় ক্রীড়ামোদি ছোটন, হাফিজুল ও দোয়েল জানান, আগে আমরা মাঠে খেলাধূলা করতাম। কিন্তু প্রায় আড়াই বছর যাবৎ মাঠ ঠিকাদারের লোকজনের দখলে, আমাদের খেলাধূলা বন্ধ চরমভাবে বিঘ্নিত হচ্ছে, পাথর আর রডের টুকরার কারণে খেলতে গিয়ে ঘটছে দূর্ঘটনা।
প্রকল্পের তদারকিতে থাকা মীর আক্তার হোসেন লিমিটেডের প্রকৌশলী মিনহাজুল ইসলাম বাঁধন বলেন, এলাকার উন্নয়ন কাজ করার জন্যই মাঠে এসব সামগ্রী রাখতে হয়েছে। তবে শিক্ষার্থীদের অসুবিধা হলে বিষয়টি নিয়ে কি করা যায় সেটা ভাবতে হবে।
প্রধান শিক্ষিকা নাজমা খাতুন জানান, প্রথম থেকেই মাঠে নির্মাণ সামগ্রী রাখতে নিষেধ করেছি। কিন্তু তারা আমাদের কথা শুনছেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হক বলেন, মাঠে এগুলো রাখায় শিক্ষার্থীদের খেলাধুলার ব্যাঘাত ঘটছে। তাদেরকে কিছুদিন আগেও মালামাল সরিয়ে নিতে বলেছি। আমি আবারও তাদের সাথে কথা বলবো যেন তারা দ্রুত সব কিছু সরিয়ে নেয়।

Continue Reading

Previous: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মামলায় প্ররোচনার অভিযোগ সাবেক ভিসির পিএস আমিনুর’র বিরুদ্ধে
Next: গফরগাঁওয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217783
Users Today : 1051
This Month : 165298
This Year : 189219
Total Users : 217783
Views Today : 17807
Total views : 776165

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.